দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ফেনীতে ২৪ লাখ টাকার ইয়াবাসহ বাসযাত্রী আটক

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০২:৩৮ পিএম

ফেনীতে ২৪ লাখ টাকার ইয়াবাসহ বাসযাত্রী আটক

চট্টগ্রাম থেকে বাসে চড়ে ফেনী যাওয়ার পথে ২৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। রোববার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ফেনী সদর থানার লালপুল এলাকার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এই অভিযান চালানো হয়। সোমবার বেলা ১১টার দিকে র‍্যাব ৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তির নাম নাছির উদ্দিন (৩১), তিনি কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব ডুমখালী এলাকার আবুল আলমের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মুহুরী ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‍্যাব। এ সময় চট্টগ্রাম থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস থামানো হলে বাসের পেছনের সিটে বসা নাছির পালানোর চেষ্টা করেন এবং তাকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা কাঁধ ব্যাগ তল্লাশি করে পলি জিপার প্যাকেটে লুকিয়ে রাখা ৮ হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা। আটক অভিযুক্ত ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী জেলার ফেনী সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে ২৪ লাখ টাকার ইয়াবাসহ বাসযাত্রী আটক

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রাম থেকে বাসে চড়ে ফেনী যাওয়ার পথে ২৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। রোববার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ফেনী সদর থানার লালপুল এলাকার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এই অভিযান চালানো হয়। সোমবার বেলা ১১টার দিকে র‍্যাব ৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তির নাম নাছির উদ্দিন (৩১), তিনি কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব ডুমখালী এলাকার আবুল আলমের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মুহুরী ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‍্যাব। এ সময় চট্টগ্রাম থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস থামানো হলে বাসের পেছনের সিটে বসা নাছির পালানোর চেষ্টা করেন এবং তাকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা কাঁধ ব্যাগ তল্লাশি করে পলি জিপার প্যাকেটে লুকিয়ে রাখা ৮ হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা। আটক অভিযুক্ত ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী জেলার ফেনী সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒