দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতি এগিয়ে যাবে: হাইকমিশনার

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০২:২৮ পিএম

রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতি এগিয়ে যাবে: হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী/ছবি

বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের পারস্পরিক নির্ভরশীলতাই স্থায়ী সমাধানের পথ এবং এই সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত। সোমবার ২৪ আগস্ট সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, রাজনীতি ও অর্থনীতি দুটিই গুরুত্বপূর্ণ হলেও দুই দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি চায় শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা। যৌথ উদ্যোগে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদনে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং ভারত জিপার, মেশিনারি ও উপকরণ সরবরাহ করতে পারে। দুই দেশের ব্যবসায়ীদের আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সম্পর্ক তার নিজস্ব গতিতে চললেও ব্যবসা-বাণিজ্য মানুষের প্রয়োজন পূরণে কাজ করবে।

বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, কোনো দেশই বড় বা ছোট নয় এবং নিজ নিজ স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক ইস্যু থাকলেও মানুষের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। বৈঠকে বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে হাইকমিশনার বলেন, অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে দুই দেশের ভোক্তারা প্রতিযোগিতামূলক দামে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতি এগিয়ে যাবে: হাইকমিশনার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের পারস্পরিক নির্ভরশীলতাই স্থায়ী সমাধানের পথ এবং এই সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত। সোমবার ২৪ আগস্ট সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, রাজনীতি ও অর্থনীতি দুটিই গুরুত্বপূর্ণ হলেও দুই দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি চায় শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা। যৌথ উদ্যোগে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদনে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং ভারত জিপার, মেশিনারি ও উপকরণ সরবরাহ করতে পারে। দুই দেশের ব্যবসায়ীদের আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সম্পর্ক তার নিজস্ব গতিতে চললেও ব্যবসা-বাণিজ্য মানুষের প্রয়োজন পূরণে কাজ করবে।

বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, কোনো দেশই বড় বা ছোট নয় এবং নিজ নিজ স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক ইস্যু থাকলেও মানুষের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। বৈঠকে বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে হাইকমিশনার বলেন, অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে দুই দেশের ভোক্তারা প্রতিযোগিতামূলক দামে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পান।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒