দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

মালয়েশিয়া শ্রমবাজার: ২৫ এজেন্সির তালিকায় বায়রার উদ্বেগ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৩ এএম

মালয়েশিয়া শ্রমবাজার: ২৫ এজেন্সির তালিকায় বায়রার উদ্বেগ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রেরণের জন্য সম্প্রতি মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা প্রকাশের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) একাংশের সদস্যরা। রবিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়। অতীতের তিক্ত অভিজ্ঞতার পর আবারও সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া শ্রমবাজার পরিচালিত হলে তা নতুন করে সিন্ডিকেট ও একচেটিয়া ব্যবসার সুযোগ সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতে সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার কারণে সিন্ডিকেশন, অতিরিক্ত অভিবাসন ব্যয়, অনিয়ম, বৈষম্য এবং কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছিল। এর ফলে একদিকে সাধারণ কর্মীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যদিকে দেশের বিপুলসংখ্যক বৈধ ও অভিজ্ঞ রিক্রুটিং এজেন্সি কর্মী প্রেরণের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। সরকারের কাছে প্রশ্ন রেখে বলা হয়, প্রায় ২৫০০ লাইসেন্সপ্রাপ্ত বৈধ রিক্রুটিং এজেন্সি থাকা সত্ত্বেও কেন মাত্র ২৫টি এজেন্সির মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার সীমাবদ্ধ থাকবে?

প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জরুরি দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তিতে প্রকাশিত ২৫ এজেন্সির তালিকা ও নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। কর্মীদের স্বার্থে সরকার নির্ধারিত যৌক্তিক ও কম অভিবাসন ব্যয় নিশ্চিত করতে হবে, যাতে কোনো গোষ্ঠী অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ না পায়। প্রয়োজনে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল-এর মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালু করে সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সমানভাবে কর্মী প্রেরণের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার: ২৫ এজেন্সির তালিকায় বায়রার উদ্বেগ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রেরণের জন্য সম্প্রতি মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা প্রকাশের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) একাংশের সদস্যরা। রবিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়। অতীতের তিক্ত অভিজ্ঞতার পর আবারও সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া শ্রমবাজার পরিচালিত হলে তা নতুন করে সিন্ডিকেট ও একচেটিয়া ব্যবসার সুযোগ সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতে সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার কারণে সিন্ডিকেশন, অতিরিক্ত অভিবাসন ব্যয়, অনিয়ম, বৈষম্য এবং কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছিল। এর ফলে একদিকে সাধারণ কর্মীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যদিকে দেশের বিপুলসংখ্যক বৈধ ও অভিজ্ঞ রিক্রুটিং এজেন্সি কর্মী প্রেরণের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। সরকারের কাছে প্রশ্ন রেখে বলা হয়, প্রায় ২৫০০ লাইসেন্সপ্রাপ্ত বৈধ রিক্রুটিং এজেন্সি থাকা সত্ত্বেও কেন মাত্র ২৫টি এজেন্সির মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার সীমাবদ্ধ থাকবে?

প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জরুরি দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তিতে প্রকাশিত ২৫ এজেন্সির তালিকা ও নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। কর্মীদের স্বার্থে সরকার নির্ধারিত যৌক্তিক ও কম অভিবাসন ব্যয় নিশ্চিত করতে হবে, যাতে কোনো গোষ্ঠী অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ না পায়। প্রয়োজনে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল-এর মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালু করে সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সমানভাবে কর্মী প্রেরণের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒