দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

শিশুমৃত্যু রোধে হামের টিকা ও পুষ্টির ওপর জোর

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১২:৩৩ এএম

শিশুমৃত্যু রোধে হামের টিকা ও পুষ্টির ওপর জোর

সম্প্রতি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) যৌথ গবেষণায় দেশে শিশুদের হামে আক্রান্ত হওয়া এবং মৃত্যুর কারণ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশই জীবনের প্রথম ছয় মাস পর্যাপ্ত মায়ের বুকের দুধ পায়নি। পাশাপাশি আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশই কোনো-না-কোনো মাত্রার অপুষ্টির শিকার ছিল; যাদের মধ্যে ১২ শতাংশ তীব্র এবং ৫৩ শতাংশ মাঝারি মাত্রার অপুষ্টিতে ভুগছিল। এছাড়া ৯ মাসের কম বয়সি শিশু এবং নিয়মিত টিকা থেকে বঞ্চিত শিশুদের মধ্যে হামের সংক্রমণ প্রায় শতভাগ। এসব উপাত্ত স্পষ্ট করে দেয় যে, শিশুদের অপুষ্টি এবং টিকার ঘাটতিই দেশে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর প্রধান অনুঘটক।

মায়ের বুকের দুধ শিশুর প্রাক-রোগপ্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি গড়ে তোলার প্রধান হাতিয়ার এবং প্রথম ছয় মাস কেবল মায়ের দুধ না পাওয়া এবং পরবর্তীকালে পুষ্টিকর খাবারের অভাবে শিশুরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। ফলে হামের মতো সংক্রামক ভাইরাস সহজেই তাদের আক্রমণ করে এবং তা প্রাণঘাতী রূপ নেয়, তবে এজন্য কেবল পারিবারিক অসচেতনতাকে দায়ী করলে চলবে না। জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির বা ইপিআইয়ের বাস্তবায়ন ও নিবিড় নজরদারিতে বড় ধরনের গলদ রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। ৯ মাস বয়সের নিচের শিশুদের সুরক্ষা কীভাবে দেওয়া যায় এবং নির্দিষ্ট বয়স পার হওয়ার পরও কেন বিপুলসংখ্যক শিশু টিকা থেকে বাদ পড়ছে, তা খতিয়ে দেখার দাবি রাখে এবং গবেষণায় শনাক্ত হওয়া ভাইরাসের বি৩ সাবক্লেড ও মিউটেশনের বিষয়টিও জিনোমিক নজরদারির আওতায় আনা প্রয়োজন।

হাম একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য ও প্রতিরোধযোগ্য রোগ এবং সঠিক সময়ে সঠিক মাত্রায় টিকাদান এবং শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা গেলে বহু শিশুকে অকালে প্রাণ হারাতে হতো না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে অবিলম্বে বিশেষ টিকাদান ক্যাম্পেইন জোরদার করার পাশাপাশি শিশু পুষ্টি এবং শালদুধ ও প্রথম ছয় মাস মায়ের দুধের গুরুত্ব সম্পর্কে ব্যাপক সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। শিশুদের সুরক্ষায় টিকাদান ও অপুষ্টি দূরীকরণে এখনই সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শিশুমৃত্যু রোধে হামের টিকা ও পুষ্টির ওপর জোর

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্প্রতি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) যৌথ গবেষণায় দেশে শিশুদের হামে আক্রান্ত হওয়া এবং মৃত্যুর কারণ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশই জীবনের প্রথম ছয় মাস পর্যাপ্ত মায়ের বুকের দুধ পায়নি। পাশাপাশি আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশই কোনো-না-কোনো মাত্রার অপুষ্টির শিকার ছিল; যাদের মধ্যে ১২ শতাংশ তীব্র এবং ৫৩ শতাংশ মাঝারি মাত্রার অপুষ্টিতে ভুগছিল। এছাড়া ৯ মাসের কম বয়সি শিশু এবং নিয়মিত টিকা থেকে বঞ্চিত শিশুদের মধ্যে হামের সংক্রমণ প্রায় শতভাগ। এসব উপাত্ত স্পষ্ট করে দেয় যে, শিশুদের অপুষ্টি এবং টিকার ঘাটতিই দেশে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর প্রধান অনুঘটক।

মায়ের বুকের দুধ শিশুর প্রাক-রোগপ্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি গড়ে তোলার প্রধান হাতিয়ার এবং প্রথম ছয় মাস কেবল মায়ের দুধ না পাওয়া এবং পরবর্তীকালে পুষ্টিকর খাবারের অভাবে শিশুরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। ফলে হামের মতো সংক্রামক ভাইরাস সহজেই তাদের আক্রমণ করে এবং তা প্রাণঘাতী রূপ নেয়, তবে এজন্য কেবল পারিবারিক অসচেতনতাকে দায়ী করলে চলবে না। জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির বা ইপিআইয়ের বাস্তবায়ন ও নিবিড় নজরদারিতে বড় ধরনের গলদ রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। ৯ মাস বয়সের নিচের শিশুদের সুরক্ষা কীভাবে দেওয়া যায় এবং নির্দিষ্ট বয়স পার হওয়ার পরও কেন বিপুলসংখ্যক শিশু টিকা থেকে বাদ পড়ছে, তা খতিয়ে দেখার দাবি রাখে এবং গবেষণায় শনাক্ত হওয়া ভাইরাসের বি৩ সাবক্লেড ও মিউটেশনের বিষয়টিও জিনোমিক নজরদারির আওতায় আনা প্রয়োজন।

হাম একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য ও প্রতিরোধযোগ্য রোগ এবং সঠিক সময়ে সঠিক মাত্রায় টিকাদান এবং শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা গেলে বহু শিশুকে অকালে প্রাণ হারাতে হতো না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে অবিলম্বে বিশেষ টিকাদান ক্যাম্পেইন জোরদার করার পাশাপাশি শিশু পুষ্টি এবং শালদুধ ও প্রথম ছয় মাস মায়ের দুধের গুরুত্ব সম্পর্কে ব্যাপক সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। শিশুদের সুরক্ষায় টিকাদান ও অপুষ্টি দূরীকরণে এখনই সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒