দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ফিফা সভাপতি ইনফান্তিনোর সমর্থন প্রত্যাহার করল ইসরায়েল

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম

ফিফা সভাপতি ইনফান্তিনোর সমর্থন প্রত্যাহার করল ইসরায়েল

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচন ঘিরে সমীকরণে নতুন মোড় এসেছে। এবার প্রকাশ্যে তাঁর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন। ফলে দ্বিতীয় মেয়াদে ফিফার সভাপতি হওয়ার দৌড়ে ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়ল। মঙ্গলবার ফিফার কাছে পাঠানো এক চিঠিতে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোশে জুয়ারেস আগের সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান।

সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। ইনফান্তিনোর জন্য ইসরায়েলের এই অবস্থান গুরুত্বপূর্ণ। কারণ, ইসরায়েল ও ফিলিস্তিনের ফুটবল সম্পর্ক স্বাভাবিক করতে তিনি দীর্ঘদিন ধরে উদ্যোগ নিয়ে আসছেন। গত এপ্রিলে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেস চলাকালে দুই পক্ষের প্রতিনিধিদের একসঙ্গে আনার চেষ্টা করেছিলেন তিনি।

তবে ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের সভাপতি জিবরিল রাজুব ইসরায়েলি প্রতিনিধির পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানালে সেই উদ্যোগ সফল হয়নি। এরপরও থেমে থাকেননি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রে আগামী মাসে অনুষ্ঠেয় নতুন অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইসরায়েল ও ফিলিস্তিনকে মুখোমুখি করার পরিকল্পনাও রয়েছে তাঁর।

ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের চিঠিতে ফিফা ও উয়েফার বৈশ্বিক ফুটবল পরিচালনার দৃষ্টিভঙ্গি নিয়ে গভীর আস্থার সংকটের কথা বলা হয়েছে। সংস্থাটির দাবি, দুই পক্ষের মতবিরোধ এখন আর শুধু প্রশাসনিক পর্যায়ে সীমাবদ্ধ নেই; তা নীতিগত ও মৌলিক প্রশ্নেও গড়িয়েছে। এর আগে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডও ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।

তবে আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন ও আফ্রিকান ফুটবল কনফেডারেশনসহ বেশ কয়েকটি প্রভাবশালী ফুটবল সংস্থা এখনো তাঁর পাশে রয়েছে। বিশ্বকাপের অংশীদারত্ব বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা নিয়েও সাম্প্রতিক সময়ে বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যেই ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুরকে সরিয়ে দেওয়ার ঘটনা সেই বিতর্ক আরও বাড়িয়েছে।

তবে ইনফান্তিনোর পক্ষে শক্তিশালী সমর্থনও রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাঁকে সরানোর চিন্তাকে মারাত্মক ভুল বলে মন্তব্য করেছেন। ফলে ফিফার নির্বাচন যত এগিয়ে আসছে, ইনফান্তিনোকে ঘিরে সমর্থন ও বিরোধিতার সমীকরণও ততই জটিল হয়ে উঠছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফিফা সভাপতি ইনফান্তিনোর সমর্থন প্রত্যাহার করল ইসরায়েল

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচন ঘিরে সমীকরণে নতুন মোড় এসেছে। এবার প্রকাশ্যে তাঁর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন। ফলে দ্বিতীয় মেয়াদে ফিফার সভাপতি হওয়ার দৌড়ে ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়ল। মঙ্গলবার ফিফার কাছে পাঠানো এক চিঠিতে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোশে জুয়ারেস আগের সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান।

সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। ইনফান্তিনোর জন্য ইসরায়েলের এই অবস্থান গুরুত্বপূর্ণ। কারণ, ইসরায়েল ও ফিলিস্তিনের ফুটবল সম্পর্ক স্বাভাবিক করতে তিনি দীর্ঘদিন ধরে উদ্যোগ নিয়ে আসছেন। গত এপ্রিলে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেস চলাকালে দুই পক্ষের প্রতিনিধিদের একসঙ্গে আনার চেষ্টা করেছিলেন তিনি।

তবে ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের সভাপতি জিবরিল রাজুব ইসরায়েলি প্রতিনিধির পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানালে সেই উদ্যোগ সফল হয়নি। এরপরও থেমে থাকেননি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রে আগামী মাসে অনুষ্ঠেয় নতুন অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইসরায়েল ও ফিলিস্তিনকে মুখোমুখি করার পরিকল্পনাও রয়েছে তাঁর।

ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের চিঠিতে ফিফা ও উয়েফার বৈশ্বিক ফুটবল পরিচালনার দৃষ্টিভঙ্গি নিয়ে গভীর আস্থার সংকটের কথা বলা হয়েছে। সংস্থাটির দাবি, দুই পক্ষের মতবিরোধ এখন আর শুধু প্রশাসনিক পর্যায়ে সীমাবদ্ধ নেই; তা নীতিগত ও মৌলিক প্রশ্নেও গড়িয়েছে। এর আগে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডও ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।

তবে আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন ও আফ্রিকান ফুটবল কনফেডারেশনসহ বেশ কয়েকটি প্রভাবশালী ফুটবল সংস্থা এখনো তাঁর পাশে রয়েছে। বিশ্বকাপের অংশীদারত্ব বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা নিয়েও সাম্প্রতিক সময়ে বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যেই ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুরকে সরিয়ে দেওয়ার ঘটনা সেই বিতর্ক আরও বাড়িয়েছে।

তবে ইনফান্তিনোর পক্ষে শক্তিশালী সমর্থনও রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাঁকে সরানোর চিন্তাকে মারাত্মক ভুল বলে মন্তব্য করেছেন। ফলে ফিফার নির্বাচন যত এগিয়ে আসছে, ইনফান্তিনোকে ঘিরে সমর্থন ও বিরোধিতার সমীকরণও ততই জটিল হয়ে উঠছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒