দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

গুলশানে ওয়াসার জমি বেসরকারি প্রতিষ্ঠানে দেওয়ার উদ্যোগে টিআইবির উদ্বেগ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৬:৪০ এএম

গুলশানে ওয়াসার জমি বেসরকারি প্রতিষ্ঠানে দেওয়ার উদ্যোগে টিআইবির উদ্বেগ

রাজধানীর গুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমিতে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগকে ‘দখলবাজি-সহায়ক’ আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একটি বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাবের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া না মেনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই উদ্যোগ অবিলম্বে বাতিল এবং বিষয়টি তদন্তের দাবি জানান। তিনি বলেন, ওয়াসা একটি সরকারি প্রতিষ্ঠান এবং এর সম্পদের মালিকানা জনগণের। তাই সরকারি সম্পদ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়া অনুসরণ করা উচিত।

টিআইবি জানিয়েছে, রাজউক থেকে বরাদ্দ পাওয়া ওয়াসার ওই জমিতে ভবন নির্মাণের জন্য একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের একক প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান না করে ওয়াসা কমিটি গঠনসহ বিভিন্ন প্রক্রিয়ায় তা বিবেচনা করছে। এতে সরকারি সম্পত্তি একটি প্রভাবশালী মহলের স্বার্থে ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে এবং ভূমি দখলের চেষ্টার সঙ্গে ওয়াসার যোগসাজশের আশঙ্কা তৈরি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাজউক থেকে ইজারাপ্রাপ্ত জমি উন্নয়নের নামে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগের বিষয়ে রাজউকও অবগত নয়। ওয়াসার নিজস্ব স্বার্থে ওই জমিতে ভবন নির্মাণ করতে হলে বিদ্যমান আইন ও নীতিমালা অনুসরণ করে উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে ওয়াসার জমি বেসরকারি প্রতিষ্ঠানে দেওয়ার উদ্যোগে টিআইবির উদ্বেগ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর গুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমিতে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগকে ‘দখলবাজি-সহায়ক’ আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একটি বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাবের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া না মেনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই উদ্যোগ অবিলম্বে বাতিল এবং বিষয়টি তদন্তের দাবি জানান। তিনি বলেন, ওয়াসা একটি সরকারি প্রতিষ্ঠান এবং এর সম্পদের মালিকানা জনগণের। তাই সরকারি সম্পদ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়া অনুসরণ করা উচিত।

টিআইবি জানিয়েছে, রাজউক থেকে বরাদ্দ পাওয়া ওয়াসার ওই জমিতে ভবন নির্মাণের জন্য একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের একক প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান না করে ওয়াসা কমিটি গঠনসহ বিভিন্ন প্রক্রিয়ায় তা বিবেচনা করছে। এতে সরকারি সম্পত্তি একটি প্রভাবশালী মহলের স্বার্থে ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে এবং ভূমি দখলের চেষ্টার সঙ্গে ওয়াসার যোগসাজশের আশঙ্কা তৈরি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাজউক থেকে ইজারাপ্রাপ্ত জমি উন্নয়নের নামে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগের বিষয়ে রাজউকও অবগত নয়। ওয়াসার নিজস্ব স্বার্থে ওই জমিতে ভবন নির্মাণ করতে হলে বিদ্যমান আইন ও নীতিমালা অনুসরণ করে উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒