দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

২৫ বছর পর মায়ের কোলে ফিরছেন দুই পা হারানো ফরিদ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৫:৪৪ এএম

২৫ বছর পর মায়ের কোলে ফিরছেন দুই পা হারানো ফরিদ

দশ বছর বয়সে নিখোঁজ হওয়ার দীর্ঘ ২৫ বছর পর অবশেষে পরিবারের কাছে ফিরেছেন মোহাম্মদ ফরিদ। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার আশকোনায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে এক আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে কক্সবাজারের উখিয়ায় তার বৃদ্ধ মা নূরজাহান বেগমের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

শৈশবে বাবার হাত ধরে সীমান্ত পেরিয়ে ভারতে এবং পরে পাকিস্তানে পাড়ি জমিয়েছিলেন ফরিদ। সেখানে চলন্ত ট্রেন থেকে পড়ে তার দুটি পা-ই কাটা পড়ে। পরবর্তীতে ইউরোপের প্রলোভনে পড়ে পাকিস্তান থেকে ইরান হয়ে তুরস্কে পৌঁছান তিনি। সেখানে দীর্ঘ ১৪ বছর সমুদ্রতীরে পানি বিক্রি করে কাটানোর পর অবশেষে তুরস্ক পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠায়।

গত ১৮ আগস্ট ভোরে তুরস্ক থেকে ঢাকায় পৌঁছানোর পর ফরিদকে ব্র্যাকের মাইগ্রেশন সেন্টারে নেওয়া হয়। দীর্ঘদিন প্রবাসে থাকায় তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। তবে তার হাতের ছয়টি আঙুল দেখে ভিডিও কলে তার ছোট ভাই সৈয়দ আলম তাকে নিশ্চিতভাবে শনাক্ত করেন। ফরিদের ছোট ভাই বলেন, তারা ধরে নিয়েছিলেন ফরিদ আর বেঁচে নেই, কিন্তু তাকে ফিরে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।

এই মানবিক পুনর্মিলন অনুষ্ঠানে ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান জানান, গত আট বছরে তারা ৪১ হাজার প্রবাসীকে সহায়তা দিয়েছেন এবং ফরিদের মতো ১৬৪ জনকে পরিবারের কাছে ফিরিয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের যুগ্ম সচিব এ টি এম মাহবুবুল করিম, প্রবাসী কল্যাণ ডেস্কের উপ-পরিচালক শরিফুল ইসলাম এবং সিভিল এভিয়েশনের কর্মকর্তা এ কে এম রাসেল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২৫ বছর পর মায়ের কোলে ফিরছেন দুই পা হারানো ফরিদ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

দশ বছর বয়সে নিখোঁজ হওয়ার দীর্ঘ ২৫ বছর পর অবশেষে পরিবারের কাছে ফিরেছেন মোহাম্মদ ফরিদ। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার আশকোনায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে এক আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে কক্সবাজারের উখিয়ায় তার বৃদ্ধ মা নূরজাহান বেগমের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

শৈশবে বাবার হাত ধরে সীমান্ত পেরিয়ে ভারতে এবং পরে পাকিস্তানে পাড়ি জমিয়েছিলেন ফরিদ। সেখানে চলন্ত ট্রেন থেকে পড়ে তার দুটি পা-ই কাটা পড়ে। পরবর্তীতে ইউরোপের প্রলোভনে পড়ে পাকিস্তান থেকে ইরান হয়ে তুরস্কে পৌঁছান তিনি। সেখানে দীর্ঘ ১৪ বছর সমুদ্রতীরে পানি বিক্রি করে কাটানোর পর অবশেষে তুরস্ক পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠায়।

গত ১৮ আগস্ট ভোরে তুরস্ক থেকে ঢাকায় পৌঁছানোর পর ফরিদকে ব্র্যাকের মাইগ্রেশন সেন্টারে নেওয়া হয়। দীর্ঘদিন প্রবাসে থাকায় তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। তবে তার হাতের ছয়টি আঙুল দেখে ভিডিও কলে তার ছোট ভাই সৈয়দ আলম তাকে নিশ্চিতভাবে শনাক্ত করেন। ফরিদের ছোট ভাই বলেন, তারা ধরে নিয়েছিলেন ফরিদ আর বেঁচে নেই, কিন্তু তাকে ফিরে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।

এই মানবিক পুনর্মিলন অনুষ্ঠানে ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান জানান, গত আট বছরে তারা ৪১ হাজার প্রবাসীকে সহায়তা দিয়েছেন এবং ফরিদের মতো ১৬৪ জনকে পরিবারের কাছে ফিরিয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের যুগ্ম সচিব এ টি এম মাহবুবুল করিম, প্রবাসী কল্যাণ ডেস্কের উপ-পরিচালক শরিফুল ইসলাম এবং সিভিল এভিয়েশনের কর্মকর্তা এ কে এম রাসেল।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒