দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি: সিম তুলেই হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম

ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি: সিম তুলেই হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা

যশোরের এক চিকিৎসকের ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে ৩ লাখ ৪১ হাজার টাকা আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তারকৃতরা হলেন মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের সাবেক সুপারভাইজার শাহীনুর রহমান শাহিন ও তার সহযোগী সঞ্জয় গুপ্তা। ১৯ আগস্ট দিনাজপুর কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তদন্তে জানা যায়, গ্রাহকের অজান্তে অতিরিক্ত ফিঙ্গারপ্রিন্ট নিয়ে শাহীনুর রহমান একাধিক সিম নিবন্ধন করতেন। একটি সিম গ্রাহককে দিয়ে বাকিগুলো নিজের কাছে রেখে দিতেন তিনি। পরে এসব সিম ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খুলে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো, যা দিয়ে চলত আর্থিক প্রতারণা।

ভুক্তভোগী চিকিৎসক ২০২২ সালের ২১ ডিসেম্বর কেনাকাটার সময় ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এর ১০ দিন পর ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কার্ড সচল করার প্রলোভনে তার তথ্য হাতিয়ে নেওয়া হয়। ওই রাতেই সাতটি লেনদেনের মাধ্যমে চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে ৩ লাখ ৪১ হাজার টাকা সরিয়ে নেয় প্রতারক চক্র।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীনুর ও সঞ্জয় অপরাধের কথা স্বীকার করেছেন। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি: সিম তুলেই হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

যশোরের এক চিকিৎসকের ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে ৩ লাখ ৪১ হাজার টাকা আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তারকৃতরা হলেন মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের সাবেক সুপারভাইজার শাহীনুর রহমান শাহিন ও তার সহযোগী সঞ্জয় গুপ্তা। ১৯ আগস্ট দিনাজপুর কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তদন্তে জানা যায়, গ্রাহকের অজান্তে অতিরিক্ত ফিঙ্গারপ্রিন্ট নিয়ে শাহীনুর রহমান একাধিক সিম নিবন্ধন করতেন। একটি সিম গ্রাহককে দিয়ে বাকিগুলো নিজের কাছে রেখে দিতেন তিনি। পরে এসব সিম ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খুলে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো, যা দিয়ে চলত আর্থিক প্রতারণা।

ভুক্তভোগী চিকিৎসক ২০২২ সালের ২১ ডিসেম্বর কেনাকাটার সময় ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এর ১০ দিন পর ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কার্ড সচল করার প্রলোভনে তার তথ্য হাতিয়ে নেওয়া হয়। ওই রাতেই সাতটি লেনদেনের মাধ্যমে চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে ৩ লাখ ৪১ হাজার টাকা সরিয়ে নেয় প্রতারক চক্র।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীনুর ও সঞ্জয় অপরাধের কথা স্বীকার করেছেন। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒