দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, বাঁচতে ৯৯৯-এ ফোন

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০১:৪১ পিএম

তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, বাঁচতে ৯৯৯-এ ফোন

গাজীপুরের কড্ডা এলাকায় নির্মাণাধীন একটি পাওয়ার প্ল্যান্ট থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৮ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। জীবনের ভয়ে বাঁচতে তার সহযোগী তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধারের আকুতি জানান। গত বুধবার রাতে গাজীপুর সদর থানার কড্ডা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে কামরুল নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে তার বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন।

৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কল টেকার কনস্টেবল হিমানীশ বড়ুয়া এবং বিষয়টি সঙ্গে সঙ্গে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়। এছাড়া ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন কলার ও ফায়ার সার্ভিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন।

জানা যায়, কামরুল ও তার সহযোগী জিহাদ ওই পাওয়ার প্ল্যান্ট থেকে বৈদ্যুতিক তার চুরি করতে প্রবেশ করেছিলেন। এ সময় জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং কামরুলও সামান্য আহত হন।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারকারী দলের নেতৃত্বদানকারী ফায়ার সার্ভিসের লিডার বুদ্ধদেব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, বাঁচতে ৯৯৯-এ ফোন

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের কড্ডা এলাকায় নির্মাণাধীন একটি পাওয়ার প্ল্যান্ট থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৮ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। জীবনের ভয়ে বাঁচতে তার সহযোগী তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধারের আকুতি জানান। গত বুধবার রাতে গাজীপুর সদর থানার কড্ডা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে কামরুল নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে তার বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন।

৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কল টেকার কনস্টেবল হিমানীশ বড়ুয়া এবং বিষয়টি সঙ্গে সঙ্গে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়। এছাড়া ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন কলার ও ফায়ার সার্ভিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন।

জানা যায়, কামরুল ও তার সহযোগী জিহাদ ওই পাওয়ার প্ল্যান্ট থেকে বৈদ্যুতিক তার চুরি করতে প্রবেশ করেছিলেন। এ সময় জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং কামরুলও সামান্য আহত হন।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারকারী দলের নেতৃত্বদানকারী ফায়ার সার্ভিসের লিডার বুদ্ধদেব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒