দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

সিন্ডিকেটমুক্ত মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত খোলার দাবি বায়রার

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১২:১৩ এএম

সিন্ডিকেটমুক্ত মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত খোলার দাবি বায়রার
ঢাকায় একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং অ্যাজেন্সিস (বায়রা) আয়োজিত সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও কম খরচে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং অ্যাজেন্সিসের (বায়রা) সাবেক নেতারা। বুধবার (১৯ আগস্ট) ঢাকায় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, তারা মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রাখার পক্ষে নন। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণে নয়, সকল বৈধ রিক্রুটিং অ্যাজেন্সির সমান অংশগ্রহণের মাধ্যমে বাজার খোলার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আবারো মাত্র ২৫টি অ্যাজেন্সিকে কেন্দ্র করে একচেটিয়া নিয়োগব্যবস্থা তৈরির চেষ্টা চলছে। এবার তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রায় ১৭ কোটি টাকা এবং কর্মীপ্রতি পাঁচ হাজার রিঙ্গিত সিন্ডিকেট ফি আদায়ের পরিকল্পনার অভিযোগ উঠেছে। বক্তারা বলেন, অতীতের অনিয়ম, উচ্চ অভিবাসন ব্যয় ও দুর্নীতির অভিযোগে ইতোমধ্যে সরকার ৪৯টি লাইসেন্স বাতিল করেছে, তাই পুনরায় একই ধরনের অস্বচ্ছ ব্যবস্থা চালুর সুযোগ নেই।

বায়রা নেতারা জানান, ২০১৬ সালে ১০টি এবং ২০২২ সালে ২৫টি এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো শুরু হলেও পরবর্তীতে অনিয়মের কারণে বাজার বন্ধ হয়ে যায়। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সময়ে শর্ত শিথিল করে ৪২৩টি এজেন্সির তালিকা মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো হলেও প্রায় দুই হাজার বৈধ রিক্রুটিং অ্যাজেন্সিকে সমান সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। এ প্রক্রিয়ায় দেশি-বিদেশি গণমাধ্যমসহ আইএলও ও আইওএম উদ্বেগ প্রকাশ করেছে।

শ্রমবাজার উন্মুক্ত করতে বায়রার পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে নেপালের মতো বাংলাদেশের সকল বৈধ এজেন্সিকে সমান সুযোগ দেওয়া, বৈষম্যমূলক সিলেকশন বন্ধ করা, বাংলাদেশ-মালয়েশিয়া এমওইউ-এর বিতর্কিত ধারা সংশোধন করা এবং সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের (BOESL) মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালু করা। পাশাপাশি বিএমইটি (BMET)-এর ডাটাব্যাংক ব্যবহার করে কম খরচে কর্মী পাঠানোর জোর দাবি জানান তারা।

উক্ত সংবাদ সম্মেলনে বায়রার সাবেক সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, সাবেক যুগ্ম মহাসচিব এম এ ছালাম, মফিজ উদ্দিন, আকবর হোসেন মঞ্জু ও নুরুল আমিন, সাবেক এমপি মজিবুর রহমান মজু এবং স্বত্বাধিকারী শাখাওয়াত হোসেন লিন্টু, মাহবুবুল করিম সিদ্দিকী জাফর ও কাজী এম এ কাসেমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিন্ডিকেটমুক্ত মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত খোলার দাবি বায়রার

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও কম খরচে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং অ্যাজেন্সিসের (বায়রা) সাবেক নেতারা। বুধবার (১৯ আগস্ট) ঢাকায় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, তারা মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রাখার পক্ষে নন। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণে নয়, সকল বৈধ রিক্রুটিং অ্যাজেন্সির সমান অংশগ্রহণের মাধ্যমে বাজার খোলার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আবারো মাত্র ২৫টি অ্যাজেন্সিকে কেন্দ্র করে একচেটিয়া নিয়োগব্যবস্থা তৈরির চেষ্টা চলছে। এবার তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রায় ১৭ কোটি টাকা এবং কর্মীপ্রতি পাঁচ হাজার রিঙ্গিত সিন্ডিকেট ফি আদায়ের পরিকল্পনার অভিযোগ উঠেছে। বক্তারা বলেন, অতীতের অনিয়ম, উচ্চ অভিবাসন ব্যয় ও দুর্নীতির অভিযোগে ইতোমধ্যে সরকার ৪৯টি লাইসেন্স বাতিল করেছে, তাই পুনরায় একই ধরনের অস্বচ্ছ ব্যবস্থা চালুর সুযোগ নেই।

বায়রা নেতারা জানান, ২০১৬ সালে ১০টি এবং ২০২২ সালে ২৫টি এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো শুরু হলেও পরবর্তীতে অনিয়মের কারণে বাজার বন্ধ হয়ে যায়। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সময়ে শর্ত শিথিল করে ৪২৩টি এজেন্সির তালিকা মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো হলেও প্রায় দুই হাজার বৈধ রিক্রুটিং অ্যাজেন্সিকে সমান সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। এ প্রক্রিয়ায় দেশি-বিদেশি গণমাধ্যমসহ আইএলও ও আইওএম উদ্বেগ প্রকাশ করেছে।

শ্রমবাজার উন্মুক্ত করতে বায়রার পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে নেপালের মতো বাংলাদেশের সকল বৈধ এজেন্সিকে সমান সুযোগ দেওয়া, বৈষম্যমূলক সিলেকশন বন্ধ করা, বাংলাদেশ-মালয়েশিয়া এমওইউ-এর বিতর্কিত ধারা সংশোধন করা এবং সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের (BOESL) মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালু করা। পাশাপাশি বিএমইটি (BMET)-এর ডাটাব্যাংক ব্যবহার করে কম খরচে কর্মী পাঠানোর জোর দাবি জানান তারা।

উক্ত সংবাদ সম্মেলনে বায়রার সাবেক সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, সাবেক যুগ্ম মহাসচিব এম এ ছালাম, মফিজ উদ্দিন, আকবর হোসেন মঞ্জু ও নুরুল আমিন, সাবেক এমপি মজিবুর রহমান মজু এবং স্বত্বাধিকারী শাখাওয়াত হোসেন লিন্টু, মাহবুবুল করিম সিদ্দিকী জাফর ও কাজী এম এ কাসেমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒