দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

চেয়ারম্যানের নাম ব্যবহারে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির সতর্কতা

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০২:২৭ পিএম

চেয়ারম্যানের নাম ব্যবহারে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির সতর্কতা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) |সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের নাম ব্যবহার করে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও প্রচারের ঘটনায় সতর্কতা জারি করেছে কমিশন। বুধবার বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কমিশনের চেয়ারম্যানের নাম ব্যবহার করে এমন কিছু সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে শেয়ারবাজার, বাজার পরিস্থিতি, পুঁজিবাজার সংস্কারসহ নানা বিষয়ে বক্তব্য আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান কোনো সংবাদ সম্মেলন, ব্রিফিং, টেলিভিশন সাক্ষাৎকার বা আনুষ্ঠানিক বক্তব্য না দিলে তার নামে প্রকাশিত কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়। কমিশনের নীতিগত বা গুরুত্বপূর্ণ বিষয়ে কেবল চেয়ারম্যানের একক বক্তব্যকে কমিশনের অবস্থান হিসেবে প্রচার করা সমীচীন নয় বলেও উল্লেখ করা হয়। বিএসইসি জানায়, চেয়ারম্যান কোনো সভা, সেমিনার বা কর্মসূচিতে বক্তব্য দিলেও সেটি প্রাসঙ্গিক পরিপ্রেক্ষিতে উপস্থাপন করতে হবে।

বক্তব্যের অংশবিশেষ প্রসঙ্গহীন ও বিচ্ছিন্নভাবে প্রচার করলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কমিশন আরো জানায়, পুঁজিবাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া চেয়ারম্যান বা কমিশনের নামে কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা মন্তব্য প্রচার থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে।

একইসাথে কমিশনের যেকোনো সিদ্ধান্ত, নির্দেশনা, নীতিগত অবস্থান বা গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে কেবল বিএসইসির আনুষ্ঠানিক ওয়েবসাইট, প্রেস বিজ্ঞপ্তি ও অনুমোদিত সামাজিক যোগাযোগমাধ্যমকে নির্ভরযোগ্য উৎস হিসেবে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমের পেশাগত দায়িত্বশীলতা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধ করা গেলে পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা আরো সুদৃঢ় হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চেয়ারম্যানের নাম ব্যবহারে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির সতর্কতা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের নাম ব্যবহার করে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও প্রচারের ঘটনায় সতর্কতা জারি করেছে কমিশন। বুধবার বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কমিশনের চেয়ারম্যানের নাম ব্যবহার করে এমন কিছু সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে শেয়ারবাজার, বাজার পরিস্থিতি, পুঁজিবাজার সংস্কারসহ নানা বিষয়ে বক্তব্য আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান কোনো সংবাদ সম্মেলন, ব্রিফিং, টেলিভিশন সাক্ষাৎকার বা আনুষ্ঠানিক বক্তব্য না দিলে তার নামে প্রকাশিত কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়। কমিশনের নীতিগত বা গুরুত্বপূর্ণ বিষয়ে কেবল চেয়ারম্যানের একক বক্তব্যকে কমিশনের অবস্থান হিসেবে প্রচার করা সমীচীন নয় বলেও উল্লেখ করা হয়। বিএসইসি জানায়, চেয়ারম্যান কোনো সভা, সেমিনার বা কর্মসূচিতে বক্তব্য দিলেও সেটি প্রাসঙ্গিক পরিপ্রেক্ষিতে উপস্থাপন করতে হবে।

বক্তব্যের অংশবিশেষ প্রসঙ্গহীন ও বিচ্ছিন্নভাবে প্রচার করলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কমিশন আরো জানায়, পুঁজিবাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া চেয়ারম্যান বা কমিশনের নামে কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা মন্তব্য প্রচার থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে।

একইসাথে কমিশনের যেকোনো সিদ্ধান্ত, নির্দেশনা, নীতিগত অবস্থান বা গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে কেবল বিএসইসির আনুষ্ঠানিক ওয়েবসাইট, প্রেস বিজ্ঞপ্তি ও অনুমোদিত সামাজিক যোগাযোগমাধ্যমকে নির্ভরযোগ্য উৎস হিসেবে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমের পেশাগত দায়িত্বশীলতা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধ করা গেলে পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা আরো সুদৃঢ় হবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒