দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ঢাকার সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি-সমন্বিত পরিকল্পনার তাগিদ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৪৯ এএম

ঢাকার সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি-সমন্বিত পরিকল্পনার তাগিদ

নগরায়ণ, পরিবেশ দূষণ, জলাবদ্ধতা, যানজট, জনস্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও উন্মুক্ত স্থানের ঘাটতিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার তাগিদ দিয়েছেন আলোচকরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলামটোরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) কনফারেন্স রুমে আয়োজিত ‘ঢাকা শহরের বাসযোগ্যতা: চ্যালেঞ্জ ও পরিকল্পিত সমাধানের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

সভায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মু. মোসলেহ উদ্দীন হাসান বলেন, ঢাকা বর্তমানে বাসযোগ্যতার নিম্নতম পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। পরিকল্পনা প্রণয়ন করা হলেও তার যথাযথ বাস্তবায়ন না হওয়া এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও সমন্বয়হীনতার কারণে নগরের বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ঢাকার বাসযোগ্যতা নিয়ে আলোচনা করার প্রধান কারণ হলো বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম, যা অত্যন্ত উদ্বেগজনক এবং ঢাকার নগরজীবনে এর প্রতিফলন স্পষ্ট। পরিবহন, বায়ু ও শব্দদূষণ, জলাবদ্ধতা, সবুজ ও উন্মুক্ত স্থান, জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং সামাজিক অন্তর্ভুক্তি- এসব বিষয় সরাসরি নগর পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত। দ্রুত নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে পরিকল্পিত অবকাঠামো ও সেবা নিশ্চিত না হওয়ায় ঢাকা ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে।

পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বলেন, গত ছয় মাসে নগরের বাসযোগ্যতা উন্নয়নে সরকার কার্যকর ও দৃশ্যমানভাবে কতটুকু উদ্যোগ নিয়েছে, তা মূল্যায়ন করা প্রয়োজন। ঢাকার ফুটপাত দখল, অবৈধ ব্যবসা, চাঁদাবাজি এবং নগর ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নেই। প্রথমে খালগুলো কারা দখল করেছে এবং কীভাবে দখল হয়েছে, তা চিহ্নিত করা প্রয়োজন। নগরের পার্ক ও খেলার মাঠ সংরক্ষণ ও উন্মুক্ত করার ক্ষেত্রে বাস্তব উদ্যোগের ঘাটতি রয়েছে।

পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মু. মোসলেহ উদ্দীন হাসান বলেন, গাজীপুর-ঢাকা বিআরটি দ্রুত চালু করা প্রয়োজন এবং ঢাকার পরিবহন ব্যবস্থায় আরও বিআরটি রুট সংযোজন করা যেতে পারে। বড় ও ব্যয়বহুল প্রকল্পের পাশাপাশি ছোট কিন্তু জরুরি নগর সমস্যাগুলো সমাধানে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

পরিকল্পনাবিদ এ. কে. এম. রিয়াজ উদ্দিন বলেন, ঢাকার বাসযোগ্যতা নিয়ে আলোচনা করতে গিয়ে দেশের অন্যান্য শহরের সমস্যাগুলোকেও সমান গুরুত্ব দিতে হবে। ঢাকার বাসযোগ্যতা কমে গেলেও মানুষ ঢাকামুখী হচ্ছে, কারণ দেশের অন্যান্য অঞ্চলে কর্মসংস্থান, সেবা ও সুযোগের ঘাটতি রয়েছে।

পরিকল্পনাবিদ তালহা তাসনিম বলেন, পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে একই ধরনের তথ্য বারবার সংগ্রহ করতে হয়, ফলে সময় ও সম্পদের অপচয় হয়। একটি সমন্বিত জাতীয় ডেটাবেজ থাকলে পরিকল্পনা প্রণয়ন আরও কার্যকর, দ্রুত ও কম ব্যয়বহুল হবে। তথ্যের সমন্বিত ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ও বৃদ্ধি করা সম্ভব।

বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, পান্থকুঞ্জের বিষয়টি একটি বৃহত্তর পরিকল্পনাগত সমস্যার উদাহরণ মাত্র। সবুজ ধ্বংস করে উন্নয়ন করাকেই যদি উন্নয়নের স্বাভাবিক পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়, তাহলে ঢাকার বাসযোগ্যতা আরও কমবে। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি-সমন্বিত পরিকল্পনার তাগিদ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

নগরায়ণ, পরিবেশ দূষণ, জলাবদ্ধতা, যানজট, জনস্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও উন্মুক্ত স্থানের ঘাটতিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার তাগিদ দিয়েছেন আলোচকরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলামটোরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) কনফারেন্স রুমে আয়োজিত ‘ঢাকা শহরের বাসযোগ্যতা: চ্যালেঞ্জ ও পরিকল্পিত সমাধানের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

সভায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মু. মোসলেহ উদ্দীন হাসান বলেন, ঢাকা বর্তমানে বাসযোগ্যতার নিম্নতম পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। পরিকল্পনা প্রণয়ন করা হলেও তার যথাযথ বাস্তবায়ন না হওয়া এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও সমন্বয়হীনতার কারণে নগরের বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ঢাকার বাসযোগ্যতা নিয়ে আলোচনা করার প্রধান কারণ হলো বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম, যা অত্যন্ত উদ্বেগজনক এবং ঢাকার নগরজীবনে এর প্রতিফলন স্পষ্ট। পরিবহন, বায়ু ও শব্দদূষণ, জলাবদ্ধতা, সবুজ ও উন্মুক্ত স্থান, জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং সামাজিক অন্তর্ভুক্তি- এসব বিষয় সরাসরি নগর পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত। দ্রুত নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে পরিকল্পিত অবকাঠামো ও সেবা নিশ্চিত না হওয়ায় ঢাকা ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে।

পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বলেন, গত ছয় মাসে নগরের বাসযোগ্যতা উন্নয়নে সরকার কার্যকর ও দৃশ্যমানভাবে কতটুকু উদ্যোগ নিয়েছে, তা মূল্যায়ন করা প্রয়োজন। ঢাকার ফুটপাত দখল, অবৈধ ব্যবসা, চাঁদাবাজি এবং নগর ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নেই। প্রথমে খালগুলো কারা দখল করেছে এবং কীভাবে দখল হয়েছে, তা চিহ্নিত করা প্রয়োজন। নগরের পার্ক ও খেলার মাঠ সংরক্ষণ ও উন্মুক্ত করার ক্ষেত্রে বাস্তব উদ্যোগের ঘাটতি রয়েছে।

পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মু. মোসলেহ উদ্দীন হাসান বলেন, গাজীপুর-ঢাকা বিআরটি দ্রুত চালু করা প্রয়োজন এবং ঢাকার পরিবহন ব্যবস্থায় আরও বিআরটি রুট সংযোজন করা যেতে পারে। বড় ও ব্যয়বহুল প্রকল্পের পাশাপাশি ছোট কিন্তু জরুরি নগর সমস্যাগুলো সমাধানে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

পরিকল্পনাবিদ এ. কে. এম. রিয়াজ উদ্দিন বলেন, ঢাকার বাসযোগ্যতা নিয়ে আলোচনা করতে গিয়ে দেশের অন্যান্য শহরের সমস্যাগুলোকেও সমান গুরুত্ব দিতে হবে। ঢাকার বাসযোগ্যতা কমে গেলেও মানুষ ঢাকামুখী হচ্ছে, কারণ দেশের অন্যান্য অঞ্চলে কর্মসংস্থান, সেবা ও সুযোগের ঘাটতি রয়েছে।

পরিকল্পনাবিদ তালহা তাসনিম বলেন, পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে একই ধরনের তথ্য বারবার সংগ্রহ করতে হয়, ফলে সময় ও সম্পদের অপচয় হয়। একটি সমন্বিত জাতীয় ডেটাবেজ থাকলে পরিকল্পনা প্রণয়ন আরও কার্যকর, দ্রুত ও কম ব্যয়বহুল হবে। তথ্যের সমন্বিত ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ও বৃদ্ধি করা সম্ভব।

বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, পান্থকুঞ্জের বিষয়টি একটি বৃহত্তর পরিকল্পনাগত সমস্যার উদাহরণ মাত্র। সবুজ ধ্বংস করে উন্নয়ন করাকেই যদি উন্নয়নের স্বাভাবিক পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়, তাহলে ঢাকার বাসযোগ্যতা আরও কমবে। 

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒