দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

বোয়ালখালীতে বসতঘর থেকে চোরাই গরু-মহিষ উদ্ধার, মোটরসাইকেল জব্দ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৩:৩৬ পিএম

বোয়ালখালীতে বসতঘর থেকে চোরাই গরু-মহিষ উদ্ধার, মোটরসাইকেল জব্দ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বসতঘর থেকে অভিযান চালিয়ে দুইটি চোরাই গরু ও মহিষ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালু চৌধুরী বাড়ির মো. সজীবের ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে পটিয়া উপজেলার নিমতলা মাজার এলাকা থেকে একটি মিনি পিকআপে করে মহিষ চুরি করে পালাচ্ছিল চোরচক্র। বিষয়টি টের পেয়ে মহিষের মালিক মো. আবদুল্লাহ বিন ছাবের তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে চোরদের বহনকারী পিকআপটি বোয়ালখালীর সারোয়াতলী এলাকায় ঢুকে পড়ে।

মহিষের মালিক আবদুল্লাহ জানান, চুরি হওয়া তিনটি মহিষের বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। চোররা প্রথমে দুটি মহিষ নিয়ে যায় এবং তৃতীয়টি তোলার সময় তিনি দেখে ফেলেন। তিনি অটোরিকশা দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে পিকআপের ধাক্কায় চালক আহত হন। পরে পুলিশের সহায়তায় সজীবের ঘর থেকে একটি মহিষ ও একটি গরু পাওয়া গেলেও বাকি দুটির খোঁজ মেলেনি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, উদ্ধারকৃত মহিষটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মোটরসাইকেল ও গরুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। যেহেতু চুরির ঘটনাটি পটিয়া এলাকায় ঘটেছে, তাই পটিয়া থানা পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে বসতঘর থেকে চোরাই গরু-মহিষ উদ্ধার, মোটরসাইকেল জব্দ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বসতঘর থেকে অভিযান চালিয়ে দুইটি চোরাই গরু ও মহিষ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালু চৌধুরী বাড়ির মো. সজীবের ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে পটিয়া উপজেলার নিমতলা মাজার এলাকা থেকে একটি মিনি পিকআপে করে মহিষ চুরি করে পালাচ্ছিল চোরচক্র। বিষয়টি টের পেয়ে মহিষের মালিক মো. আবদুল্লাহ বিন ছাবের তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে চোরদের বহনকারী পিকআপটি বোয়ালখালীর সারোয়াতলী এলাকায় ঢুকে পড়ে।

মহিষের মালিক আবদুল্লাহ জানান, চুরি হওয়া তিনটি মহিষের বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। চোররা প্রথমে দুটি মহিষ নিয়ে যায় এবং তৃতীয়টি তোলার সময় তিনি দেখে ফেলেন। তিনি অটোরিকশা দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে পিকআপের ধাক্কায় চালক আহত হন। পরে পুলিশের সহায়তায় সজীবের ঘর থেকে একটি মহিষ ও একটি গরু পাওয়া গেলেও বাকি দুটির খোঁজ মেলেনি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, উদ্ধারকৃত মহিষটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মোটরসাইকেল ও গরুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। যেহেতু চুরির ঘটনাটি পটিয়া এলাকায় ঘটেছে, তাই পটিয়া থানা পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒