দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ঢাকায় নামছে ২০০ বৈদ্যুতিক বাস, নারীদের জন্য বরাদ্দ ১০০

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০১:১৫ পিএম

ঢাকায় নামছে ২০০ বৈদ্যুতিক বাস, নারীদের জন্য বরাদ্দ ১০০
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম/ছবি

ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১০০টি বাস বিভিন্ন রুটে নারী যাত্রীদের জন্য পরিচালনা করা হবে। মঙ্গলবার তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রকল্পের মাধ্যমে টেন্ডারসহ আন্তর্জাতিক ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত দেড় বছর সময় লাগতে পারে। তাই দ্রুত পরিবেশবান্ধব গণপরিবহন নিশ্চিত করতেই সরাসরি বাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও মাল্টিমোডাল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে এসব ইভি বাস কার্যকর ভূমিকা রাখবে।

নারী যাত্রীদের যাতায়াত সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, নারীদের জন্য মোট ১৪টি বাস ১৩টি রুটে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস চলবে, যার একটি একতলা এবং নয়টি দ্বিতল। পাশাপাশি চট্টগ্রামে একটি রুটে দুটি দ্বিতল বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস চলাচল করবে। ভবিষ্যতে অন্যান্য বিভাগেও এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ রবিউল আলম বলেন, নারীদের এই বাসসেবা যাতে কয়েক মাস পর বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সেবার মান প্রতিদিন উন্নত ও নিরাপদ করা এবং এটিকে টেকসই রাখাই বড় চ্যালেঞ্জ। দেশের অর্থনীতি ও উন্নয়নে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নিরাপদ যাতায়াতের পরিবেশ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, সড়ক সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বক্তব্য রাখেন। মন্ত্রী জানান, বিআরটিসির বহরে বর্তমানে ১ হাজার ২০০-এর মতো বাস রয়েছে এবং সংস্থাটি ৫০০টির বেশি বাস পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি লোকসানে নেই বরং ব্রেক-ইভেন অবস্থায় রয়েছে, তবে ব্যবস্থাপনা ও সেবার মানে আরও পরিবর্তন দরকার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় নামছে ২০০ বৈদ্যুতিক বাস, নারীদের জন্য বরাদ্দ ১০০

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১০০টি বাস বিভিন্ন রুটে নারী যাত্রীদের জন্য পরিচালনা করা হবে। মঙ্গলবার তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রকল্পের মাধ্যমে টেন্ডারসহ আন্তর্জাতিক ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত দেড় বছর সময় লাগতে পারে। তাই দ্রুত পরিবেশবান্ধব গণপরিবহন নিশ্চিত করতেই সরাসরি বাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও মাল্টিমোডাল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে এসব ইভি বাস কার্যকর ভূমিকা রাখবে।

নারী যাত্রীদের যাতায়াত সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, নারীদের জন্য মোট ১৪টি বাস ১৩টি রুটে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস চলবে, যার একটি একতলা এবং নয়টি দ্বিতল। পাশাপাশি চট্টগ্রামে একটি রুটে দুটি দ্বিতল বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস চলাচল করবে। ভবিষ্যতে অন্যান্য বিভাগেও এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ রবিউল আলম বলেন, নারীদের এই বাসসেবা যাতে কয়েক মাস পর বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সেবার মান প্রতিদিন উন্নত ও নিরাপদ করা এবং এটিকে টেকসই রাখাই বড় চ্যালেঞ্জ। দেশের অর্থনীতি ও উন্নয়নে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নিরাপদ যাতায়াতের পরিবেশ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, সড়ক সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বক্তব্য রাখেন। মন্ত্রী জানান, বিআরটিসির বহরে বর্তমানে ১ হাজার ২০০-এর মতো বাস রয়েছে এবং সংস্থাটি ৫০০টির বেশি বাস পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি লোকসানে নেই বরং ব্রেক-ইভেন অবস্থায় রয়েছে, তবে ব্যবস্থাপনা ও সেবার মানে আরও পরিবর্তন দরকার।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒