দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

এয়ারটেল থেকে ‘সার্কেল’, বদলাচ্ছে না কোনো সেবা

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০১:১৮ পিএম

এয়ারটেল থেকে ‘সার্কেল’, বদলাচ্ছে না কোনো সেবা

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করতে যাচ্ছে। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটি উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি। এয়ারটেলের ১৬ বছরের যাত্রার পর নতুন পরিচয়ে সামনে আসছে ‘সার্কেল’ এবং ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও সেবায় কোনো পরিবর্তন আসবে না।

রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে এবং ‘সার্কেল’ সেই যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে এবং সংযোগের ক্ষেত্রে বিদ্যমান সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই এখন গুরুত্বপূর্ণ।

এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহকে পরিণত হবেন এবং তাদের বিদ্যমান ০১৬ নম্বর, সিম, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল থাকবে। এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্য আগের মতোই নিরাপদ ও সচল থাকবে বলে ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকসেবা নিরবচ্ছিন্ন রাখার কথা জানিয়েছে রবি।

পরিবর্তিত ডিজিটাল বাস্তবতা ও মানুষের ক্রমবর্ধমান সংযুক্ত জীবনধারাকে বিবেচনায় নিয়েই ‘সার্কেল’ তৈরি করা হয়েছে। এয়ারটেলের তারুণ্যকেন্দ্রিক শক্তিকে ধরে রেখে নতুন ব্র্যান্ডটি আরও উন্নত ডিজিটাল সক্ষমতা ও ভবিষ্যৎমুখী সেবা নিয়ে এগিয়ে যাবে এবং তরুণদের নিজেদের সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে সহায়তা করবে।

নতুন ব্র্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ভবিষ্যৎমুখী প্রযুক্তি ও ডিজিটাল সুবিধা যুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ‘সার্কেল’-এর ব্র্যান্ড প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়েছে আসল সংযোগ, সবসময় সচল। বিনোদন, গেমিং ও কনটেন্ট তৈরিতে নির্ভরযোগ্য সংযোগ দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কমিউনিটির সঙ্গে অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে নতুন এই ব্র্যান্ড।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

এয়ারটেল থেকে ‘সার্কেল’, বদলাচ্ছে না কোনো সেবা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করতে যাচ্ছে। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটি উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি। এয়ারটেলের ১৬ বছরের যাত্রার পর নতুন পরিচয়ে সামনে আসছে ‘সার্কেল’ এবং ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও সেবায় কোনো পরিবর্তন আসবে না।

রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে এবং ‘সার্কেল’ সেই যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে এবং সংযোগের ক্ষেত্রে বিদ্যমান সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই এখন গুরুত্বপূর্ণ।

এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহকে পরিণত হবেন এবং তাদের বিদ্যমান ০১৬ নম্বর, সিম, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল থাকবে। এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্য আগের মতোই নিরাপদ ও সচল থাকবে বলে ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকসেবা নিরবচ্ছিন্ন রাখার কথা জানিয়েছে রবি।

পরিবর্তিত ডিজিটাল বাস্তবতা ও মানুষের ক্রমবর্ধমান সংযুক্ত জীবনধারাকে বিবেচনায় নিয়েই ‘সার্কেল’ তৈরি করা হয়েছে। এয়ারটেলের তারুণ্যকেন্দ্রিক শক্তিকে ধরে রেখে নতুন ব্র্যান্ডটি আরও উন্নত ডিজিটাল সক্ষমতা ও ভবিষ্যৎমুখী সেবা নিয়ে এগিয়ে যাবে এবং তরুণদের নিজেদের সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে সহায়তা করবে।

নতুন ব্র্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ভবিষ্যৎমুখী প্রযুক্তি ও ডিজিটাল সুবিধা যুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ‘সার্কেল’-এর ব্র্যান্ড প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়েছে আসল সংযোগ, সবসময় সচল। বিনোদন, গেমিং ও কনটেন্ট তৈরিতে নির্ভরযোগ্য সংযোগ দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কমিউনিটির সঙ্গে অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে নতুন এই ব্র্যান্ড।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒