দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

সুগন্ধি চালের রফতানি কোটা কমাচ্ছে সরকার, তিন দিনে তথ্য তলব

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০২:১৩ এএম

সুগন্ধি চালের রফতানি কোটা কমাচ্ছে সরকার, তিন দিনে তথ্য তলব
সুগন্ধি চাল |সংগৃহীত

দেশের বাজারে সুগন্ধি চালের চাহিদা ও দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় রফতানি নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। আগে দেওয়া রফতানি কোটা পুনর্বিবেচনা করে তা কমানো বা সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে রফতানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রকৃত রফতানির তথ্য জমা দিতে বলা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখা থেকে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সুগন্ধি চালের বর্তমান বাজার পরিস্থিতি ও অভ্যন্তরীণ চাহিদা বিবেচনায় রফতানি অনুমোদনের পরিমাণ হ্রাস করা প্রয়োজন। মূলত যেসব প্রতিষ্ঠান অনুমতি পেয়েও নির্ধারিত পরিমাণ চাল রফতানি করতে পারেনি, তাদের অব্যবহৃত কোটা কমানো হতে পারে।

এর আগে গত ১৩ মে ও পরবর্তী সময়ে দুই দফায় মোট ২৭৮টি প্রতিষ্ঠানের অনুকূলে ৪৫ হাজার ২৭০ টন সুগন্ধি চাল রফতানির অনুমতি দিয়েছিল মন্ত্রণালয়। তবে গত ২ আগস্ট এক সভায় জানানো হয়, অনেক প্রতিষ্ঠানই তাদের নির্ধারিত কোটা অনুযায়ী চাল রফতানি করতে পারেনি। ফলে অনুমোদিত কোটা ও প্রকৃত রফতানির মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে চালের উৎপাদন ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সেখানে ব্যবসায়ীরা অভিযোগ করেন, দেশের শীর্ষ ১০টি বড় মিল মালিকের কাছে বিপুল পরিমাণ সুগন্ধি চাল মজুত থাকায় বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি হয়েছে। এর ফলে চালের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোকে সাথে নিয়ে তদারকি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং প্রকৃত সক্ষম রফতানিকারকদের সুযোগ দেওয়ার মাধ্যমে বাজারে ভারসাম্য আনাই সরকারের মূল লক্ষ্য।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সুগন্ধি চালের রফতানি কোটা কমাচ্ছে সরকার, তিন দিনে তথ্য তলব

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

দেশের বাজারে সুগন্ধি চালের চাহিদা ও দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় রফতানি নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। আগে দেওয়া রফতানি কোটা পুনর্বিবেচনা করে তা কমানো বা সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে রফতানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রকৃত রফতানির তথ্য জমা দিতে বলা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখা থেকে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সুগন্ধি চালের বর্তমান বাজার পরিস্থিতি ও অভ্যন্তরীণ চাহিদা বিবেচনায় রফতানি অনুমোদনের পরিমাণ হ্রাস করা প্রয়োজন। মূলত যেসব প্রতিষ্ঠান অনুমতি পেয়েও নির্ধারিত পরিমাণ চাল রফতানি করতে পারেনি, তাদের অব্যবহৃত কোটা কমানো হতে পারে।

এর আগে গত ১৩ মে ও পরবর্তী সময়ে দুই দফায় মোট ২৭৮টি প্রতিষ্ঠানের অনুকূলে ৪৫ হাজার ২৭০ টন সুগন্ধি চাল রফতানির অনুমতি দিয়েছিল মন্ত্রণালয়। তবে গত ২ আগস্ট এক সভায় জানানো হয়, অনেক প্রতিষ্ঠানই তাদের নির্ধারিত কোটা অনুযায়ী চাল রফতানি করতে পারেনি। ফলে অনুমোদিত কোটা ও প্রকৃত রফতানির মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে চালের উৎপাদন ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সেখানে ব্যবসায়ীরা অভিযোগ করেন, দেশের শীর্ষ ১০টি বড় মিল মালিকের কাছে বিপুল পরিমাণ সুগন্ধি চাল মজুত থাকায় বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি হয়েছে। এর ফলে চালের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোকে সাথে নিয়ে তদারকি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং প্রকৃত সক্ষম রফতানিকারকদের সুযোগ দেওয়ার মাধ্যমে বাজারে ভারসাম্য আনাই সরকারের মূল লক্ষ্য।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒