দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

আফ্রিকান সামরিকপোকা দমনে আশার আলো দেখাচ্ছে মাটির ছত্রাক

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০২:০৭ এএম

আফ্রিকান সামরিকপোকা দমনে আশার আলো দেখাচ্ছে মাটির ছত্রাক
এই ছত্রাক ব্যবহার করে শুঁয়াপোকাগুলোকে পুরোপুরি মেরে ফেলা সম্ভব।

সামরিক বাহিনীর মতো দলবদ্ধভাবে সুসংগঠিত হয়ে এক ফসলের মাঠ থেকে অন্য ফসলের মাঠে ছড়িয়ে পড়ে সব শস্য তছনছ করে দেয় ক্ষতিকর আফ্রিকান আর্মিওয়ার্ম বা সামরিকপোকা। আফ্রিকা অঞ্চলের অন্যতম ধ্বংসাত্মক এই শুঁয়াপোকা দমনে অবশেষে মিলল প্রাকৃতিক সমাধান। মাটির এক প্রাকৃতিক ছত্রাক ব্যবহার করে এই পোকা ধ্বংস করার সফল হয়েছেন দক্ষিণ আফ্রিকার পতঙ্গবিদ ও বিজ্ঞানী লেতোদি লুকি মাথুলওয়ে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাটাল প্রদেশের কিকুয়ু ঘাসের জমিতে ব্যাপক হারে আক্রমণ চালায় এই সামরিকপোকা। গবাদিপশুর খাবারের প্রধান উৎস এই ঘাস বিনাশের পাশাপাশি পোকাগুলো এক ধরণের ক্ষতিকর রাসায়নিক ছড়ায়, যা গবাদিপশুকেও অসুস্থ করে ফেলে। তৎকালীন সময়ে দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগে কর্মরত মাথুলওয়ে আতঙ্কিত কৃষকদের থেকে একের পর এক ফোন পেতে থাকেন।

পরিস্থিতি দেখতে মাঠে নেমে তিনি এক অবাক করা দৃশ্য লক্ষ্য করেন এবং দেখা যায় একটি নির্দিষ্ট এলাকার ক্ষেতে হাজার হাজার সামরিকপোকা সাদা এক ধরণের পদার্থের আস্তরণে ঢেকে মরে পড়ে আছে। পিয়েটারমারিজবার্গের গবেষণাগারে মৃত পোকা ও ওই সাদা পদার্থের নমুনা পরীক্ষা করে মাথুলওয়ে নিশ্চিত হন, এটি একটি প্রাকৃতিকভাবে তৈরি মাটিভিত্তিক ছত্রাক। এই ছত্রাক ব্যবহার করে শুঁয়াপোকাগুলোকে পুরোপুরি মেরে ফেলা সম্ভব।

গবেষণা পত্রে মাথুলওয়ের দল তাদের এই নতুন সাফল্যের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে এবং গবেষকরা জানিয়েছেন যে এই শুঁয়াপোকা ছোট অবস্থায় কীটনাশক দিয়ে কিছুটা ঠেকানো গেলেও পূর্ণবয়সী হলে তা দমনের কোনো কার্যকর উপায় এত দিন ছিল না। ভুট্টা ও সোরগামের মতো প্রধান খাদ্যশস্যের ক্ষতি করার পর এরা মথ বা পতঙ্গ হয়ে নতুন জায়গায় উড়ে যায়। ২০১৭ সালেই জাম্বিয়ায় এক আক্রমণে প্রায় ৪০ শতাংশ ভুট্টা নষ্ট হয়েছিল, যা জিম্বাবুয়ে ও মালাউইয়ের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তাকে বড় ধরনের ধাক্কা দেয়।

বিজ্ঞানী মাথুলওয়ে জানান যে এই ছত্রাক দিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী ওষুধ বা পণ্য তৈরির কাজ চলছে। এটি বাজারে আসলে ভবিষ্যতে আর্মিওয়ার্মের প্রাদুর্ভাব নিয়ে কৃষকদের সব দুশ্চিন্তা কেটে যাবে। গবেষণাগারে মৃত পোকা ও ওই সাদা পদার্থের নমুনা পরীক্ষা করে মাথুলওয়ে নিশ্চিত হন, এটি একটি প্রাকৃতিকভাবে তৈরি মাটিভিত্তিক ছত্রাক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আফ্রিকান সামরিকপোকা দমনে আশার আলো দেখাচ্ছে মাটির ছত্রাক

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সামরিক বাহিনীর মতো দলবদ্ধভাবে সুসংগঠিত হয়ে এক ফসলের মাঠ থেকে অন্য ফসলের মাঠে ছড়িয়ে পড়ে সব শস্য তছনছ করে দেয় ক্ষতিকর আফ্রিকান আর্মিওয়ার্ম বা সামরিকপোকা। আফ্রিকা অঞ্চলের অন্যতম ধ্বংসাত্মক এই শুঁয়াপোকা দমনে অবশেষে মিলল প্রাকৃতিক সমাধান। মাটির এক প্রাকৃতিক ছত্রাক ব্যবহার করে এই পোকা ধ্বংস করার সফল হয়েছেন দক্ষিণ আফ্রিকার পতঙ্গবিদ ও বিজ্ঞানী লেতোদি লুকি মাথুলওয়ে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাটাল প্রদেশের কিকুয়ু ঘাসের জমিতে ব্যাপক হারে আক্রমণ চালায় এই সামরিকপোকা। গবাদিপশুর খাবারের প্রধান উৎস এই ঘাস বিনাশের পাশাপাশি পোকাগুলো এক ধরণের ক্ষতিকর রাসায়নিক ছড়ায়, যা গবাদিপশুকেও অসুস্থ করে ফেলে। তৎকালীন সময়ে দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগে কর্মরত মাথুলওয়ে আতঙ্কিত কৃষকদের থেকে একের পর এক ফোন পেতে থাকেন।

পরিস্থিতি দেখতে মাঠে নেমে তিনি এক অবাক করা দৃশ্য লক্ষ্য করেন এবং দেখা যায় একটি নির্দিষ্ট এলাকার ক্ষেতে হাজার হাজার সামরিকপোকা সাদা এক ধরণের পদার্থের আস্তরণে ঢেকে মরে পড়ে আছে। পিয়েটারমারিজবার্গের গবেষণাগারে মৃত পোকা ও ওই সাদা পদার্থের নমুনা পরীক্ষা করে মাথুলওয়ে নিশ্চিত হন, এটি একটি প্রাকৃতিকভাবে তৈরি মাটিভিত্তিক ছত্রাক। এই ছত্রাক ব্যবহার করে শুঁয়াপোকাগুলোকে পুরোপুরি মেরে ফেলা সম্ভব।

গবেষণা পত্রে মাথুলওয়ের দল তাদের এই নতুন সাফল্যের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে এবং গবেষকরা জানিয়েছেন যে এই শুঁয়াপোকা ছোট অবস্থায় কীটনাশক দিয়ে কিছুটা ঠেকানো গেলেও পূর্ণবয়সী হলে তা দমনের কোনো কার্যকর উপায় এত দিন ছিল না। ভুট্টা ও সোরগামের মতো প্রধান খাদ্যশস্যের ক্ষতি করার পর এরা মথ বা পতঙ্গ হয়ে নতুন জায়গায় উড়ে যায়। ২০১৭ সালেই জাম্বিয়ায় এক আক্রমণে প্রায় ৪০ শতাংশ ভুট্টা নষ্ট হয়েছিল, যা জিম্বাবুয়ে ও মালাউইয়ের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তাকে বড় ধরনের ধাক্কা দেয়।

বিজ্ঞানী মাথুলওয়ে জানান যে এই ছত্রাক দিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী ওষুধ বা পণ্য তৈরির কাজ চলছে। এটি বাজারে আসলে ভবিষ্যতে আর্মিওয়ার্মের প্রাদুর্ভাব নিয়ে কৃষকদের সব দুশ্চিন্তা কেটে যাবে। গবেষণাগারে মৃত পোকা ও ওই সাদা পদার্থের নমুনা পরীক্ষা করে মাথুলওয়ে নিশ্চিত হন, এটি একটি প্রাকৃতিকভাবে তৈরি মাটিভিত্তিক ছত্রাক।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒