দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র হলেন মৌলভীবাজারের কাবিদ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১২:৪৯ এএম

বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র হলেন মৌলভীবাজারের কাবিদ

বৃটেনের সাউথ ওয়েলসের অন্তর্গত পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মৌলভীবাজার জেলার আমিনুর রহমান কাবিদ। পনট্রিপিড টাউন কাউন্সিলের বার্ষিক সভায় তাকে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মেয়র হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর আগে তিনি ২০২৫-২০২৬ মেয়াদে ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুর রহমান কাবিদের এই অর্জনে মৌলভীবাজারবাসীসহ সিলেট অঞ্চলের প্রবাসী কমিউনিটির মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। তার মেয়র নির্বাচিত হওয়ার খবরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইডের ফাউন্ডার্স প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বার্তায় আমিনুর রহমান কাবিদকে আন্তরিক অভিনন্দন জানান।

মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আমিনুর রহমান কাবিদ বলেন, আগামী এক বছর আমার অন্যতম প্রধান লক্ষ্য হবে পনট্রিপিড মেন’স শেড চ্যারিটির জন্য তহবিল সংগ্রহ করা। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি। পাশাপাশি পনট্রিপিড শহরের নাগরিকদের কল্যাণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন প্রতিশ্রুতি দেন তিনি।

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় আমিনুর রহমান কাবিদ বর্তমানে লেবার পার্টির পনট্রিপিড সাউথ ইস্ট ব্রাঞ্চের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি স্থানীয় বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি একজন স্কুল গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পনট্রিপিড ফুডব্যাংক, রয়্যাল বৃটিশ লিজিয়ন পনট্রিপিড, স্থানীয় ফুটবল ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র হলেন মৌলভীবাজারের কাবিদ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

বৃটেনের সাউথ ওয়েলসের অন্তর্গত পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মৌলভীবাজার জেলার আমিনুর রহমান কাবিদ। পনট্রিপিড টাউন কাউন্সিলের বার্ষিক সভায় তাকে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মেয়র হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর আগে তিনি ২০২৫-২০২৬ মেয়াদে ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুর রহমান কাবিদের এই অর্জনে মৌলভীবাজারবাসীসহ সিলেট অঞ্চলের প্রবাসী কমিউনিটির মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। তার মেয়র নির্বাচিত হওয়ার খবরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইডের ফাউন্ডার্স প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বার্তায় আমিনুর রহমান কাবিদকে আন্তরিক অভিনন্দন জানান।

মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আমিনুর রহমান কাবিদ বলেন, আগামী এক বছর আমার অন্যতম প্রধান লক্ষ্য হবে পনট্রিপিড মেন’স শেড চ্যারিটির জন্য তহবিল সংগ্রহ করা। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি। পাশাপাশি পনট্রিপিড শহরের নাগরিকদের কল্যাণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন প্রতিশ্রুতি দেন তিনি।

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় আমিনুর রহমান কাবিদ বর্তমানে লেবার পার্টির পনট্রিপিড সাউথ ইস্ট ব্রাঞ্চের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি স্থানীয় বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি একজন স্কুল গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পনট্রিপিড ফুডব্যাংক, রয়্যাল বৃটিশ লিজিয়ন পনট্রিপিড, স্থানীয় ফুটবল ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒