দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

অর্থনীতির চালিকাশক্তি প্রবাসী বাংলাদেশিরা: হাইকমিশনার

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১২:৩৭ এএম

অর্থনীতির চালিকাশক্তি প্রবাসী বাংলাদেশিরা: হাইকমিশনার

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি আখ্যায়িত করে তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। মেলাক্কায় অনুষ্ঠিত চিত্তবিনোদন ও ঈদ পুনর্মিলনী ২০২৬ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর-এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং মালয়েশিয়া সরকারের সামাজিক সুরক্ষা সংস্থা পারকেসোর সহযোগিতায় মেলাক্কা পারকেসো রিহ্যাবিলিটেশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেলাক্কা রাজ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও সার্ভিস সেক্টরে কর্মরত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী, নিয়োগকর্তা, পেশাজীবী এবং কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকেসোর ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান মিস্টার হারিরি হারুন এবং ডেপুটি ডিরেক্টর ড. শিভানান্দা রাজাহ সাতগুনাম। এছাড়া পারকেসোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অগ্রণী রেমিট্যান্স হাউজ, এনবিএল মানি ট্রান্সফার এবং সিবিএল মানি ট্রান্সফার হাউসের নির্বাহী কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পারকেসোর পক্ষ থেকে বিদেশি কর্মীদের জন্য পরিচালিত সুরক্ষা ও কল্যাণমূলক বীমা স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পারকেসোর প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, চিকিৎসা, পুনর্বাসন ও পেনশন সুবিধা নিশ্চিত করতে বাধ্যতামূলক বীমা স্কিমে বাংলাদেশি কর্মীদের নিবন্ধনের জন্য মালয়েশিয়ান নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি কর্মীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে এবং বিভিন্ন সঞ্চয় ও সার্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে উৎসাহিত করেন।

অন্যান্য বক্তারা প্রবাসী কর্মীদের সার্বিক কল্যাণ, শ্রম অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব তুলে ধরেন। মালয়েশিয়ার প্রচলিত আইন মেনে চলা এবং দায়িত্বশীলভাবে কর্মসম্পাদনে কর্মীদের সচেতন করার ওপরও গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি ও কর্মীরা। পরে সবার জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অর্থনীতির চালিকাশক্তি প্রবাসী বাংলাদেশিরা: হাইকমিশনার

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি আখ্যায়িত করে তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। মেলাক্কায় অনুষ্ঠিত চিত্তবিনোদন ও ঈদ পুনর্মিলনী ২০২৬ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর-এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং মালয়েশিয়া সরকারের সামাজিক সুরক্ষা সংস্থা পারকেসোর সহযোগিতায় মেলাক্কা পারকেসো রিহ্যাবিলিটেশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেলাক্কা রাজ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও সার্ভিস সেক্টরে কর্মরত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী, নিয়োগকর্তা, পেশাজীবী এবং কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকেসোর ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান মিস্টার হারিরি হারুন এবং ডেপুটি ডিরেক্টর ড. শিভানান্দা রাজাহ সাতগুনাম। এছাড়া পারকেসোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অগ্রণী রেমিট্যান্স হাউজ, এনবিএল মানি ট্রান্সফার এবং সিবিএল মানি ট্রান্সফার হাউসের নির্বাহী কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পারকেসোর পক্ষ থেকে বিদেশি কর্মীদের জন্য পরিচালিত সুরক্ষা ও কল্যাণমূলক বীমা স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পারকেসোর প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, চিকিৎসা, পুনর্বাসন ও পেনশন সুবিধা নিশ্চিত করতে বাধ্যতামূলক বীমা স্কিমে বাংলাদেশি কর্মীদের নিবন্ধনের জন্য মালয়েশিয়ান নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি কর্মীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে এবং বিভিন্ন সঞ্চয় ও সার্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে উৎসাহিত করেন।

অন্যান্য বক্তারা প্রবাসী কর্মীদের সার্বিক কল্যাণ, শ্রম অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব তুলে ধরেন। মালয়েশিয়ার প্রচলিত আইন মেনে চলা এবং দায়িত্বশীলভাবে কর্মসম্পাদনে কর্মীদের সচেতন করার ওপরও গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি ও কর্মীরা। পরে সবার জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒