দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ইন্টার মায়ামিতে মেসি-সুয়ারেজ-নেইমার পুনর্মিলনের সম্ভাবনা

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৫৫ পিএম

ইন্টার মায়ামিতে মেসি-সুয়ারেজ-নেইমার পুনর্মিলনের সম্ভাবনা

বার্সেলোনায় একসময় বিশ্ব ফুটবল কাঁপানো লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারকে আবারও একই জার্সিতে দেখার গুঞ্জন জোরালো হচ্ছে। মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে এই তিন তারকার পুনর্মিলন নিয়ে আন্তর্জাতিক ক্রীড়ামাধ্যমে আলোচনা শুরু হলেও বিষয়টি এখনো সম্ভাবনার পর্যায়েই রয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদন অনুযায়ী, সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হলে তাঁকে দলে টানার কথা ভাবতে পারে ইন্টার মায়ামি। আগামী ৩১ ডিসেম্বর সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই ব্রাজিলিয়ান তারকার। তবে দুই পক্ষের মধ্যে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগের নিশ্চিত খবর মেলেনি।

নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে সম্প্রতি নেইমার জানান, ডিসেম্বর পর্যন্ত তিনি সান্তোসের প্রতি পূর্ণ সম্মান বজায় রাখতে চান। এরপর ক্লাবে থাকা, নতুন ঠিকানায় যাওয়া কিংবা খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাঁর বক্তব্যে মায়ামির নাম উল্লেখ না থাকলেও সম্ভাবনা উন্মুক্ত রাখায় জল্পনা তৈরি হয়েছে।

ইন্টার মায়ামিতে বর্তমানে খেলছেন মেসি ও সুয়ারেজ। ক্লাবের সঙ্গে মেসির চুক্তি ২০২৮ এবং সুয়ারেজের চুক্তি ২০২৬ মৌসুম পর্যন্ত। ফলে নেইমারকে অন্তর্ভুক্ত করতে হলে সুয়ারেজের নতুন চুক্তির পাশাপাশি লিগের বেতনসীমা, খেলোয়াড় নিবন্ধন এবং নেইমারের চোট ও বয়সের বিষয়গুলো মায়ামির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে মাঠ মাতিয়েছেন মেসি, সুয়ারেজ ও নেইমার। ওই তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁরা ৩৬৪ গোল করেন। এ সময় বার্সেলোনা ২০১৪-১৫ মৌসুমের ঐতিহাসিক ট্রেবল, দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট নয়টি শিরোপা জিতেছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইন্টার মায়ামিতে মেসি-সুয়ারেজ-নেইমার পুনর্মিলনের সম্ভাবনা

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

বার্সেলোনায় একসময় বিশ্ব ফুটবল কাঁপানো লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারকে আবারও একই জার্সিতে দেখার গুঞ্জন জোরালো হচ্ছে। মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে এই তিন তারকার পুনর্মিলন নিয়ে আন্তর্জাতিক ক্রীড়ামাধ্যমে আলোচনা শুরু হলেও বিষয়টি এখনো সম্ভাবনার পর্যায়েই রয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদন অনুযায়ী, সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হলে তাঁকে দলে টানার কথা ভাবতে পারে ইন্টার মায়ামি। আগামী ৩১ ডিসেম্বর সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই ব্রাজিলিয়ান তারকার। তবে দুই পক্ষের মধ্যে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগের নিশ্চিত খবর মেলেনি।

নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে সম্প্রতি নেইমার জানান, ডিসেম্বর পর্যন্ত তিনি সান্তোসের প্রতি পূর্ণ সম্মান বজায় রাখতে চান। এরপর ক্লাবে থাকা, নতুন ঠিকানায় যাওয়া কিংবা খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাঁর বক্তব্যে মায়ামির নাম উল্লেখ না থাকলেও সম্ভাবনা উন্মুক্ত রাখায় জল্পনা তৈরি হয়েছে।

ইন্টার মায়ামিতে বর্তমানে খেলছেন মেসি ও সুয়ারেজ। ক্লাবের সঙ্গে মেসির চুক্তি ২০২৮ এবং সুয়ারেজের চুক্তি ২০২৬ মৌসুম পর্যন্ত। ফলে নেইমারকে অন্তর্ভুক্ত করতে হলে সুয়ারেজের নতুন চুক্তির পাশাপাশি লিগের বেতনসীমা, খেলোয়াড় নিবন্ধন এবং নেইমারের চোট ও বয়সের বিষয়গুলো মায়ামির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে মাঠ মাতিয়েছেন মেসি, সুয়ারেজ ও নেইমার। ওই তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁরা ৩৬৪ গোল করেন। এ সময় বার্সেলোনা ২০১৪-১৫ মৌসুমের ঐতিহাসিক ট্রেবল, দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট নয়টি শিরোপা জিতেছিল।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒