দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

টেলিযোগাযোগে কর কমানোসহ ৫ অগ্রাধিকারের কথা বললেন উপদেষ্টা

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৩১ পিএম

টেলিযোগাযোগে কর কমানোসহ ৫ অগ্রাধিকারের কথা বললেন উপদেষ্টা
প্রতীকী ছবি

টেলিযোগাযোগ খাতে করের বোঝা কমানো, মোবাইল ও ব্রডব্যান্ড সেবার মান উন্নয়ন, শক্তিশালী ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তোলা, এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরি এবং ইলেকট্রনিকস উৎপাদন সম্প্রসারণকে সরকারের প্রধান পাঁচটি অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

উপদেষ্টা জানান, বৈশ্বিক গড় ২২ থেকে ২৭ শতাংশের তুলনায় বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে কার্যকর করের বোঝা ৫১ দশমিক ৫৬ শতাংশ। টেলিযোগাযোগ সেবার মান বাড়াতে এ খাতে পাঁচ বছর মেয়াদি ধারাবাহিক কর কাঠামোর আওতায় নীতি প্রণয়ন এবং সিম কর প্রত্যাহারের বিষয়ে জোর দেন তিনি। এছাড়া, এস্তোনিয়ার এক্স-রোড প্ল্যাটফর্ম অনুসরণ করে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ডিজিটাল ওয়ালেট’ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে এআই, সাইবার নিরাপত্তা ও ডেটা বিষয়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। উপদেষ্টা জানান, প্রতিবছর প্রায় ২৩ হাজার থেকে ৩০ হাজার প্রকৌশল ও বিজ্ঞান স্নাতকদের এসব বিষয়ে দক্ষ করার পাশাপাশি প্রাথমিক স্কুল পাঠ্যক্রমেও বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ইলেকট্রনিকস উৎপাদন খাত সম্প্রসারণে পোশাকশিল্পের মতো প্রণোদনা দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ভিয়েতনামের উদাহরণ দেন তিনি।

বর্তমানে দেশে সাবমেরিন কেবলের সক্ষমতা ৬ টেরাবাইটের বিপরীতে চাহিদা ১২ টেরাবাইটে পৌঁছেছে জানিয়ে উপদেষ্টা ডিজিটাল সার্বভৌমত্ব নিশ্চিতে সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন। অনুষ্ঠানে অ্যামচেমের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন অনুমোদনের জন্য সরকারকে ধন্যবাদ জানান। অ্যামচেমের আইসিটি সাবকমিটির চেয়ারম্যান রুবাবা দৌলার সঞ্চালনায় সভায় সরকারের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত ও অগ্রাধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

টেলিযোগাযোগে কর কমানোসহ ৫ অগ্রাধিকারের কথা বললেন উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

টেলিযোগাযোগ খাতে করের বোঝা কমানো, মোবাইল ও ব্রডব্যান্ড সেবার মান উন্নয়ন, শক্তিশালী ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তোলা, এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরি এবং ইলেকট্রনিকস উৎপাদন সম্প্রসারণকে সরকারের প্রধান পাঁচটি অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

উপদেষ্টা জানান, বৈশ্বিক গড় ২২ থেকে ২৭ শতাংশের তুলনায় বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে কার্যকর করের বোঝা ৫১ দশমিক ৫৬ শতাংশ। টেলিযোগাযোগ সেবার মান বাড়াতে এ খাতে পাঁচ বছর মেয়াদি ধারাবাহিক কর কাঠামোর আওতায় নীতি প্রণয়ন এবং সিম কর প্রত্যাহারের বিষয়ে জোর দেন তিনি। এছাড়া, এস্তোনিয়ার এক্স-রোড প্ল্যাটফর্ম অনুসরণ করে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ডিজিটাল ওয়ালেট’ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে এআই, সাইবার নিরাপত্তা ও ডেটা বিষয়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। উপদেষ্টা জানান, প্রতিবছর প্রায় ২৩ হাজার থেকে ৩০ হাজার প্রকৌশল ও বিজ্ঞান স্নাতকদের এসব বিষয়ে দক্ষ করার পাশাপাশি প্রাথমিক স্কুল পাঠ্যক্রমেও বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ইলেকট্রনিকস উৎপাদন খাত সম্প্রসারণে পোশাকশিল্পের মতো প্রণোদনা দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ভিয়েতনামের উদাহরণ দেন তিনি।

বর্তমানে দেশে সাবমেরিন কেবলের সক্ষমতা ৬ টেরাবাইটের বিপরীতে চাহিদা ১২ টেরাবাইটে পৌঁছেছে জানিয়ে উপদেষ্টা ডিজিটাল সার্বভৌমত্ব নিশ্চিতে সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন। অনুষ্ঠানে অ্যামচেমের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন অনুমোদনের জন্য সরকারকে ধন্যবাদ জানান। অ্যামচেমের আইসিটি সাবকমিটির চেয়ারম্যান রুবাবা দৌলার সঞ্চালনায় সভায় সরকারের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত ও অগ্রাধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒