দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

আর্কাইভ দেখুন

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাহিনীর মহাপরিচালক আহসান হাবীব সদর দপ্তরে উপস্থিত সদস্যদের সঙ্গে সরাসরি এবং দেশব্যাপী সব ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে এই শুভ যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেন। অনুষ্ঠানে মহাপরিচালক আহসান হাবীব নতুন আইনের আলোকে সব আভিযানিক কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি জানান, নতুন আইনের আলোকে এসআরবির লোগো, পতাকা ও পোশাক পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং সরকারের অনুমোদনক্রমে শিগগিরই এগুলো বাস্তবায়ন করা হবে। বাহিনীর প্রতিটি সদস্যকে ন্যায়-নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে জননিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানান মহাপরিচালক। এর মাধ্যমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সাধারণ মানুষের পূর্ণ আস্থা অর্জনে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশ করা হয়।


চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে আঙ্কারায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশটির মন্ত্রী আলপারস্লান বাইরাকতার এবং তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক অংশ নেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) আঙ্কারার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের পক্ষ থেকে তুরস্কের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। তুরস্কের মন্ত্রী আমন্ত্রণটি আন্তরিকভাবে গ্রহণ করে চলতি বছরের শেষ নাগাদ সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তুরস্কের জ্বালানিমন্ত্রী। এ লক্ষ্যে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং তুরস্কের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে একটি প্রস্তাবিত সমঝোতা স্মারকের খসড়াও হস্তান্তর করা হয়েছে। এ সময় দুই দেশের মধ্যে সৌর জ্বালানি, খনিজ সম্পদের অনুসন্ধান ও উন্নয়ন, এলএনজি পরিবহন ও সংশ্লিষ্ট অবকাঠামো এবং বাংলাদেশের অফশোর বা দ্বীপাঞ্চলীয় স্থাপনা থেকে মূল ভূখণ্ডে পাইপলাইন সংযোগ স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

চট্টগ্রাম বন্দরে জাপান থেকে আমদানি করা পুরাতন মোটর পার্টস ও ইঞ্জিনের একটি চালান পরীক্ষা করে ১৯টি পুরাতন ইঞ্জিন, বিভিন্ন ধরনের পুরাতন মোটরযন্ত্রাংশ এবং দুটি খণ্ডিত গাড়ি উদ্ধার করা হয়েছে। চালানটি যৌথভাবে পরীক্ষা করেছে শুল্ক গোয়েন্দা ও চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই ২০২৬ তারিখে দাখিল করা বিল অব এন্ট্রি নম্বর সি-৯৭৬৬ অনুযায়ী চালানটিতে জাপান থেকে পুরাতন মোটর পার্টস ও ইঞ্জিন আমদানির ঘোষণা দেওয়া হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর চালানটি চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি এলাকায় লক করা হয়। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের চন্দনগাঁওয়ের আরাকান রোডের মৈত্রী অটোমোবাইল। আর পণ্য খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট জে পি এক্সপ্রেস লিমিটেড। গত ১৫ সেপ্টেম্বর চালানটি ‘ফোর্স কিপ ডাউন’ করে দুই দিন ধরে কায়িক পরীক্ষা চালানোর পর এসব পণ্য পাওয়া যায়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঘোষণার সঙ্গে পরীক্ষায় পাওয়া পণ্যের সামঞ্জস্যসহ শুল্কায়নসংক্রান্ত বিষয়গুলো যাচাই করা হচ্ছে। এ বিষয়ে পরীক্ষণ প্রতিবেদন প্রস্তুত করার পাশাপাশি প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন তৈরি পোশাকশিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএর নেতারা। বুধবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে তৈরি পোশাক খাতের বর্তমান উৎপাদন ও রপ্তানি পরিস্থিতি, গ্যাস-বিদ্যুতের সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদহার এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণজনিত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। বিজিএমইএ নেতারা জানান, দেশের প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান ও ৩ হাজার উদ্যোক্তা সরাসরি এই খাতের সঙ্গে জড়িত। সংকট সত্ত্বেও পোশাক রপ্তানি ভবিষ্যতে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মাহমুদ হাসান খান বলেন, পোশাকশিল্পের চলমান নানা সংকট বিরোধীদলীয় নেতার কাছে তুলে ধরা হয়েছে এবং তিনি আন্তরিকতার সঙ্গে তা শুনে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। এ সময় সংকট উত্তরণে বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন উদ্যোক্তারা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব পালনের অংশ হিসেবে তারা বিজিএমইএ নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে প্রয়োজনীয় সহযোগিতা থাকা উচিত উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে জ্বালানিসংকট সমাধানে প্রয়োজনে নিজস্ব বিশেষজ্ঞদের মাধ্যমে সরকারকে কারিগরি ও নীতিগত সহযোগিতা দিতে প্রস্তুত জামায়াত।


গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

২০১৩ সালের ৪ ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. আলামিনের মা জেসমিন বেগম দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তার অসুস্থতার খবর জানতে পেরে বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে জেসমিন বেগমের খোঁজ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে, চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী অবস্থার খোঁজ নেওয়ার নির্দেশ দেন তিনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যান এবং জেসমিনের অপারেশন-পরবর্তী অবস্থা সম্পর্কে খোঁজ নেন। একইদিন মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলামিনের বাসায় যায়। প্রতিনিধিদলটি জেসমিন বেগমের শারীরিক অবস্থার খোঁজ নেয়, তার চিকিৎসার বিষয়ে কথা বলে এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ। এদিকে চিকিৎসকরা জেসমিনের চিকিৎসার বিষয়ে সার্বিক তথ্য দেন এবং তার অবস্থার উন্নতির কথাও জানান। এ সময় উপস্থিত ছিলেন নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ সোসাইটির চেয়ারম্যান শহীদ নাফিজের পিতা গোলাম রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা মোরসালিন অনিক প্রমুখ। উল্লেখ্য, শহীদ জুবায়ের চব্বিশের ৫ আগস্ট লালমনিরহাটে শহীদ হন। তার একমাত্র বোন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আকতার ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন।


রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সমর্থন ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দায় ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ নবনির্বাচিত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জাবেদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের অভিনন্দনপত্র মহাসচিবের কাছে হস্তান্তর করেন। এ সময় ওআইসি মহাসচিব জানান, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যা সবার জন্যই মারাত্মক ভোগান্তি বয়ে আনবে। বৈঠকে ওআইসি মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ভূয়সী প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশটির উন্নয়ন অগ্রযাত্রা নতুন গতি পাবে। একই সঙ্গে তিনি জানান, সফরসূচির অংশ হিসেবে বাংলাদেশ তার পছন্দের তালিকায় শীর্ষ সারিতে রয়েছে। বাংলাদেশের জনগণ ও নতুন নেতৃত্বের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত জাবেদ বলেন, আগামী দিনগুলোতে বৈশ্বিক ও আঞ্চলিক যৌথ ইস্যুতে ওআইসি সচিবালয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ।


বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

রাজধানীর বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। তিনি মাইলস্টোন স্কুলের শিক্ষিকা ছিলেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তাসফিয়া খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া এলাকার মো. শফিউদ্দিন আহমেদের মেয়ে। হাসপাতালে তাসফিয়ার ভাই এনাম আহমেদ জানান, রাতে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর একটি মোটরসাইকেলে চড়ে তার বোন বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রমজান পরিবহন নামের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষে তাসফিয়া গুরুতর আহত হলে পথচারী ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এনাম আহমেদ জানান, ঘাতক বাস ও এর চালক পুলিশ হেফাজতে রয়েছে বলে তারা জানতে পেরেছেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।


ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সংসদীয় কমিটির প্রথম বৈঠকে কৃষিমন্ত্রী আদা, মরিচ, টমেটো, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের আমদানি-নির্ভরতা কমিয়ে দেশকে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি কৃষিপণ্য রফতানিমুখী করার পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সাথে মাটির গুণগত মান রক্ষায় রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানো এবং ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বুধবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। কমিটির সভাপতি লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো: শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম বৈঠকে কৃষির অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে মাটির গুণগত মানের অবনতির বিষয়টিও উঠে আসে। মন্ত্রী বলেন, বর্তমান সরকারই প্রথম মাটির গুণগত মান বজায় রাখার বিষয়ে কাজ শুরু করেছে। বৈঠকে অংশগ্রহণকারীরা মাটি ও ফসলে কীটনাশকের যথেচ্ছ ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেন। গতানুগতিকভাবে সার ও কীটনাশক ব্যবহার না করে মাটির স্বাস্থ্য বিবেচনায় নিয়ে কৃষি উপকরণ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের কাছে সময়মতো সার পৌঁছানো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরে কৃষক পর্যায়ে বেশি সার সরবরাহ করা হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগে স্বচ্ছতা আনার চেষ্টা করা হয়েছে। এ লক্ষে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। চলতি বছরের ৩০ আগস্ট কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও ২০২৬ সালের সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নের নোটিশ প্রকাশ করা হয়েছে। বৈঠকে সার বিতরণ ব্যবস্থাপনায় মনিটরিং আরো জোরদার করার বিষয়েও গুরুত্ব দেয়া হয়। কৃষক যাতে প্রয়োজনের সময়ে ন্যায্যমূল্যে ও সহজে সার পান, সে জন্য কৃষিবান্ধব সার ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর আলোচনা হয়। সার বিতরণ ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার পাশাপাশি মাঠপর্যায়ে নজরদারি জোরদারের বিষয়টিও আলোচনায় আসে। এ ছাড়া কৃষির বহুমুখীকরণ এবং নতুন সম্ভাবনাময় খাত নিয়েও বৈঠকে আলোচনা হয়। যশোরের গদখালীতে ফুল গবেষণা কেন্দ্র ও মৃত্তিকা গবেষণা কেন্দ্র স্থাপন, পাহাড় ও সমতলের বিভিন্ন পরিত্যক্ত জায়গায় তুলা চাষ সম্প্রসারণ, চরাঞ্চলের জমিতে ভুট্টা, মিষ্টি আলু ও বাদাম চাষ এবং কৃষিতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। কৃষকদের উন্নত প্রশিক্ষণের জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর বিষয়টিও বৈঠকে উঠে আসে। পাটের ক্ষেত্রেও উৎপাদন থেকে বাজার ও রফতানি পর্যন্ত কৃষকের স্বার্থ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়। কৃষক পর্যায়ে পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং পাট ও পাটজাত পণ্য রফতানি বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়। কমিটির সভাপতি মো: শাহাদাত হোসেন সেলিম বলেন, কৃষি মন্ত্রণালয়ের কাজের ওপর সরকারের অনেক সফলতা নির্ভর করছে। এ কারণে মন্ত্রণালয়কে অধিকতর গতিশীল হয়ে কাজ করতে হবে। টেকসই ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। বৈঠকে কমিটির সদস্য মো: শহিদুল ইসলাম বাবুল, মো: মোস্তাফিজুর রহমান, মো: রোকন উদ্দীন বাবুল, মো: মুজিবুর রহমান চৌধুরী, মোছা: সাবিরা সুলতানা, মো: গোলাম রছুল ও মো: আব্দুল বারী সরদার অংশ নেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দফতর-সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

নওগাঁয় নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

🔒