দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন ২২ ও মিথিলা খাতুন ১৭ নামে দুই তরুণ তরুণী প্রাণ হারিয়েছেন।

যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে দুই তরুণ তরুণী প্রাণ হারিয়েছেন।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায়ই চৌগাছা-যশোর সড়কের টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত অয়ন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মিথিলা চৌগাছা পৌরশহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে। তারা দুজন প্রেমিক-প্রেমিকা ছিলেন বলে পুলিশ ও স্বজনদের কাছ থেকে জানা গেছে।পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে অয়ন ও মিথিলা একটি মোটরসাইকেলে করে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে খেতে যাচ্ছিল। মোটরসাইকেলটি চালাচ্ছিল প্রেমিকা মিথিলা। পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা অয়ন ও মিথিলা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। এবং অবস্থা গুরুতর হওয়ায় মিথিলাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মিথিলার মৃত্যু হয়।চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে নিহত দুজন প্রেমিক-প্রেমিকা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন প্রেমিকা মিথিলা। তাদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক পিকআপ ও চালক পলাতক রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।যশোর সড়ক দুর্ঘটনা নিহতট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীরট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের।

যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন ২২ ও মিথিলা খাতুন ১৭ নামে দুই তরুণ তরুণী প্রাণ হারিয়েছেন।
🔒