দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

যশোরে এমএসটিপি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীর বুকে আঘাতের অভিযোগ, শিক্ষক সাময়িক বরখাস্ত।

যশোরে এমএসটিপি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীর বুকে আঘাতের অভিযোগ, শিক্ষক সাময়িক বরখাস্ত।উপজেলা প্রতিনিধি: মোঃ মামুন হোসেন যশোর এমএসটিপি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বুকে আঘাত করার অভিযোগ উঠেছে। অভিভাবকদের দাবি, আঘাতের কারণে ছাত্রীর বুকের দুই পাশে কালশিটে ও রক্ত জমাট বাঁধার মতো দাগ হয়েছে।এ ঘটনার প্রতিবাদে আজ অভিযুক্ত শিক্ষক শিমুল মণ্ডলের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্কুলে বিক্ষোভ করেন কয়েকজন অভিভাবক।অভিভাবকদের অভিযোগের পর শিক্ষক শিমুল মণ্ডলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। আগামী দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এদিকে কয়েকজন অভিভাবক শিক্ষকদের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ তুলেছেন। তাদের দাবি, শিক্ষকদের কাছে প্রাইভেট কোচিং না করলে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়া এক অভিভাবক অভিযোগ করেন, কয়েকজন পুরুষ শিক্ষক ছাত্রীদের শরীর ও পিঠে অযাচিতভাবে স্পর্শ করেন। এসব ঘটনায় মেয়েকে স্কুলে পাঠাতেও ভয় পান বলে জানান ওই অভিভাবক।তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।অভিভাবকরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।©সুবর্ণভূমির ভিডিও থেকে ছবি ও তথ্য সংগ্রহ করা।

যশোরে এমএসটিপি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীর বুকে আঘাতের অভিযোগ, শিক্ষক সাময়িক বরখাস্ত।
🔒