দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

নওগাঁয় পুলিশের অভিযানে ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নারী আটক

নওগাঁ সদর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটককৃত নারী হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামের সজিব এর স্ত্রী নুপুর আক্তার (২০)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানা পুলিশ নওগাঁ পৌরসভা'র রামচন্দ্রপুর এলাকা থেকে মাদক দ্রব্য ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাকে আটক করেন। আজ বুধবার ১২ আগস্ট বিকেলে নওগাঁ জেলা পুলিশের মিডিয়া সেলে এতথ্য জানান নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। উল্লেখ্য- মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় নওগাঁ জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর জেলা পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পুলিশ।

নওগাঁয় পুলিশের অভিযানে ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নারী আটক
🔒