দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

নওগাঁয় সৌদি আরবের রিয়াদ শহরের সোফা কারখানাতে অগ্নিকান্ডে নিহত ৭ জনের জানাজা সম্পন্ন

সৌদি আরবের রিয়াদ শহরের সোফা কারখানাতে অগ্নিকান্ডে নওগাঁর নিহত ৭ জনের মৃতদেহ গতরাতে নওগাঁয় পৌছার পর আজ শুক্রবার সকাল ১০ টায় নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আযাদ মেমোরিয়াল কলেজ মাঠে এক সাথে ৭ জনের জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টারদিকে সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচয় সনাক্ত হওয়া মোট ৯ জনের মৃতদেহ আসে। ৯ জনের মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। বিমান বন্দর থেকে প্রশাসনের সহায়তায় গতরাত দের টারদিকে নওগাঁর আত্রাই নিয়ে আসা হয়। এরপর আজ সকাল ১০ টায় ৭ জনের জানাজা এক সাথে অনুষ্ঠিত হয়। জানাজা তে নওগাঁ-৬, আত্রাই-রাণীনগর আসনের এমপি শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও আত্রাই থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয়রা অংশ গ্রহণ করেন। জানাজা শেষে স্বজনদের কাছে নিহত ৭ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়। উল্লেখ্য- সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় সনাক্ত হওয়া নওগাঁর নিহত ৭ জন হলেন, নওগাঁর আত্রাই উপজেলার উদন পৈ গ্রামের ময়েন উদ্দিনের ছেলে ফরিদ, গন্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক, গুফ্ফার প্রামানিকের দুই ছেলে মোহন আলী ও সুমন আলী, বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।

নওগাঁয় সৌদি আরবের রিয়াদ শহরের সোফা কারখানাতে অগ্নিকান্ডে নিহত ৭ জনের জানাজা সম্পন্ন
🔒