দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা।

 কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ ও তাঁর স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।দুদক সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।অন্যদিকে, তাঁর স্ত্রী জান্নাতুন নাহানের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে।দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, নির্বাচনী হলফনামায় দাখিল করা সম্পদের বিবরণীসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য মাঠপর্যায়ে যাচাই ও অনুসন্ধান করা হয়েছে। অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় আইনগত ব্যবস্থা হিসেবে মামলা করা হয়েছে।মামলা দায়েরের মধ্য দিয়ে সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত সম্পদসংক্রান্ত অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু হলো।

সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা।
🔒