দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

​মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স,কাকনায় সুধী সমাবেশে সাবেক এমপি জিন্নাহ কবির

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি. মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাকনা গ্রামে মাদক নির্মূল, চাঁদাবাজি ও দুর্নীতি রোধের লক্ষ্যে এক বৃহৎ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) স্থানীয় কাকনা উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসীর বিশেষ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। তিনি তাঁর বক্তব্যে এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।​এছাড়াও সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় বক্তারা সামাজিক সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

​মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স,কাকনায় সুধী সমাবেশে সাবেক এমপি জিন্নাহ কবির
🔒