দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

মোঃ আল-আমীন শেখ

মোঃ আল-আমীন শেখ

যোগদান: 19 আগস্ট, 2026

পরিবর্তনের কথা বলি, পরিবর্তন করি কতটা?

পরিবর্তন নিয়ে আমাদের কথার শেষ নেই। সমাজ বদলাতে হবে, শিক্ষাব্যবস্থায় সংস্কার দরকার, তরুণদের এগিয়ে আসতে হবে—এমন নানা প্রত্যয় উচ্চারিত হয় প্রতিদিন। কিন্তু প্রশ্ন হলো, পরিবর্তনের কথা বলার পাশাপাশি আমরা নিজেরা কতটা পরিবর্তিত হচ্ছি?পরিবর্তন সাধারণত অন্যের কাছ থেকে প্রত্যাশা করতেই আমরা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। রাষ্ট্র বদলাবে, প্রতিষ্ঠান বদলাবে, সমাজ বদলাবে—কিন্তু নিজের অভ্যাস, দৃষ্টিভঙ্গি ও আচরণ বদলের প্রশ্ন এলে আমরা অনেক সময় পিছিয়ে যাই। অথচ বড় পরিবর্তনের শুরুটা হয় খুব ছোট জায়গা থেকে—নিজেকে দিয়ে।আমরা একটি সুন্দর সমাজ চাই, কিন্তু সেই সমাজ গঠনের দায়িত্ব নিতে কতটা প্রস্তুত? আমরা অন্যায়ের প্রতিবাদ চাই, কিন্তু অন্যায় যখন নিজের সুবিধার সঙ্গে জড়িয়ে যায়, তখন কি একই দৃঢ়তায় অবস্থান নিতে পারি? আমরা তরুণদের সক্রিয় দেখতে চাই, কিন্তু তাদের প্রশ্ন ও ভিন্নমতকে কতটা স্বাগত জানাই?পরিবর্তন শুধু স্লোগানে আসে না। পরিবর্তনের জন্য প্রয়োজন দায়িত্ববোধ, আত্মসমালোচনা এবং প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত। যে পরিবর্তন আমরা সমাজে দেখতে চাই, তার সামান্য অংশ হলেও যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তবেই পরিবর্তনের কথাগুলো অর্থবহ হয়ে উঠবে।তাই প্রশ্নটি অন্যদের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য—পরিবর্তনের কথা আমরা বলি অনেক; কিন্তু পরিবর্তনের জন্য নিজের জায়গা থেকে কতটা করি?শিক্ষার্থী ,ইংরেজি বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 

পরিবর্তনের কথা বলি, পরিবর্তন করি কতটা?
🔒