উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁয় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ' ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা জুড়ে মাদক বিরোধী অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। তারই অংশ হিসেবে শনিবার ১৭ অক্টোবর বিকেলে নওগাঁর পত্নীতলা থানা পুলিশ পত্নীতলা থানাধীন উজিরপুর এলাকায় পাকা রাস্তার মাদক বিরোধী অভিযানে ১শ' ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মামুন হোসেন (৩০) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মামুন হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার মুগরইল গ্রামের আব্দুল হামিদ এর ছেলে বলে জানায় পুলিশ। এব্যাপারে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ নিয়ামুল হক।