উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে স্থানীয় সময় রাত ৮টা অনলাইনে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–সংযুক্ত আরব আমিরাত এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, আঞ্চলিক সমন্বয়ক কমিটি এবং বিভিন্ন সেলের নেতৃবৃন্দের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় সংসদ চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ কমিটির প্রধান জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুগ্ম সদস্যসচিব জনাব আলাউদ্দিন মোহাম্মদ এর উপস্থিতিতে এ গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ কমিটির সদস্য আয়মান রাহাত।
আলোচনা সভায় সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–সংযুক্ত আরব আমিরাত এর আহবায়ক জনাব ইঞ্জিঃ মোঃ আমিনুল হক, সদস্যসচিব জনাব জসিম উদ্দিন এবং মিডিয়া ও আইটি সেল প্রধান জনাব মুরাদ বিন হোসেন।
সভায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স সংযুক্ত আরব আমিরাত চ্যাপ্টারের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় ডায়াস্পোরার নেতৃবৃন্দগন বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মতামত ও পরামর্শ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন।
সভায় জনাব নাহিদ ইসলাম সংযুক্ত আরব আমিরাতে এনসিপিকে সুসংগঠিত ও শক্তিশালীভাবে গড়ে তোলার ক্ষেত্রে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স—ইউএই-এর আহ্বায়ক ইঞ্জিঃ মোঃ আমিনুল হক এবং সদস্যসচিব মোহাম্মদ জসিম উদ্দিনের ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি অতি শিগগিরই সংযুক্ত আরব আমিরাত সফরের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তাঁর এই সফরের আশ্বাস প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ইউএই প্রবাসী নেতাকর্মীদের যোগাযোগ ও সমন্বয় জোরদার করার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে