উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁয় ৫ম' শ্রেণীর এক ছাত্রীকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ-এ, দায়েরকৃত মামলায় জামিন নিতে গিয়ে শ্রী ঘরে গেলেন শিক্ষক মোঃ শফিউল হাসান দিপু (৪৭)।
অভিযুক্ত শিক্ষক শফিউল হাসান দিপু নওগাঁর বদলগাছী থানাধীন ভান্ডারপুর এলাকার আলফা কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক। মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৩ আগস্ট সকাল ৭ টারদিকে প্রতিদিনের মতো ছাত্রী স্কুলের ৫ম' শ্রেণীর কক্ষে উপস্থিত হয়। সে সময় ঝড় বৃষ্টি শুরু হলে স্কুলে অন্য কোন শিক্ষার্থী বা শিক্ষক উপস্থিত না থাকার সুযোগে অভিযুক্ত শিক্ষক ঐ ছাত্রীকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রেণী কক্ষ থেকে স্কুলের কার্যালয়ে নিয়ে যান।
সেখানে চকলেট খাওয়ানোর পর অভিযুক্ত অশোভন কথাবার্তা বলেন এবং ছাত্রীকে জোর করে কাছে টেনে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এক পর্যায়ে পড়নের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করেন। কান্নাকাটি করলে অভিযুক্ত শিক্ষক ছাত্রীকে ছেড়ে দেন। এরপর শ্রেণী কক্ষে গিয়ে কান্নাকাটি করতে থাকে। বৃষ্টি থামলে দৌড়ে রাস্তায় চলে আসে। পরে তার বাবা তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি জানান ছাত্রী।
এঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বদলগাছী থানার এসআই নূরনবী বলেন, মামলায় আগাম জামিন নিতে বিজ্ঞ আদালতে হাজির হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার আদেশ দেন।