উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে শিশুদের চোখের মণি ও রেটিনার ক্ষতি হয়, যা থেকে খুব অল্প বয়সেই মায়োপিয়া বাীণদৃষ্টি রোগ দেখা দিচ্ছে।
মাঠে খেলাধুলা না করে অলসভাবে ফোন ব্যবহারের কারণে শিশুদের ওজন দ্রুত বাড়ছে এবং স্থূলতার সৃষ্টি হচ্ছে। এই স্থূলতা ও অলস জীবনযাত্রা পরবর্তীতে টাইপ-২ ডায়াবেটিস ও হৃদরোগের বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।
ঘুমানোর আগে মোবাইলের নীল আলো মস্তিষ্কে মেলাটোনিন হরমোন তৈরিতে বাধা সৃষ্টি করে থাকে। এর ফলে শিশুদের গভীর ঘুম ব্যাহত হয় এবং তারা সারাদিন ক্লান্তি অনুভব করে, যা তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে প্রভাবিত করে।
গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের শহরাঞ্চলের শিশুরা গড়ে দৈনিক ৩ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত মোবাইল স্ক্রিনের সামনে কাটাচ্ছে। আন্তর্জাতিক সীমার চেয়ে কয়েক গুণ বেশি এই সময় কাটানোর ফলে তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।