উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
ওয়াইজঘাট এলাকার সামাদ প্লাজার একটি গুদামে মজুত রাখা এসব কাপড়ের উৎস সম্পর্কে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. সাইফুর রহমান, মো. সংগ্রাম হোসেন ও মো. বাবু নামের তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই চোরাচালান চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।