উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও ফিফা সভাপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান পদে তার দুই সম্ভাব্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী সরে দাঁড়ানোয় সমীকরণ এখন তার অনুকূলে।
উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন এবং কনকাকাফ প্রধান ভিক্টর মন্তাগলিয়ানি জানিয়েছেন, তারা নিজ নিজ সংস্থার দায়িত্বেই বহাল থাকতে চান। ফলে আগামী মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে ইনফান্তিনোর জয়ের সম্ভাবনা এখন আরও জোরালো হয়েছে।
এর আগে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রি নিয়ে বড় ধরনের সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। তবে প্রভাবশালী দুই ফুটবল কর্মকর্তার এই সিদ্ধান্তের ফলে আসন্ন নির্বাচনে তার বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা আপাতত কমে গেছে।