উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লন্ডন থেকে শনিবার সকালে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ দেশে পৌঁছাবে। এরপর মরদেহ প্রথমে তার বাসভবনে নেওয়া হবে, যেখানে স্বজনেরা শেষবারের মতো তাকে দেখার সুযোগ পাবেন।
দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে মরদেহ রাখা হবে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন এবং বিকেল ৩টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
এর আগে ৮ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। সেখানে তার ছেলে রাদ শারার খালিদী বাবার স্মৃতিচারণ করে বলেন, সৎ ও নির্ভীক সাংবাদিকতা ছিল তার জীবনের মূল আদর্শ।
উল্লেখ্য, ব্যক্তিগত সফরে লন্ডনে থাকাকালীন ১ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হন তিনি। পরদিন ২ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।