উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ আন্তর্জাতিক ফুটবলে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ফুটবলপ্রেমীরা। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে মুখোমুখি হচ্ছে ভারত ও ব্রাজিল। একই সঙ্গে ভারতের মাটিতে এটিই ব্রাজিলের প্রথম ম্যাচ। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই।
ফিফা র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা ব্রাজিলের বিপক্ষে লড়বে ১৩৮তম স্থানে থাকা ভারত। ১৯৯২ সালে র্যাঙ্কিং ব্যবস্থা চালুর পর ভারতের মুখোমুখি হওয়া এটিই সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের দল। বাংলাদেশের দর্শকরা ম্যাচটি অনলাইনে সনি লিভে দেখতে পাবেন। এছাড়াও সনি টেন ২, ৩ ও ৪ চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
ব্রাজিলের স্কোয়াডে ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক ও মার্তিনেল্লির মতো তারকা ফুটবলাররা রয়েছেন। অন্যদিকে ভারতের ২৬ সদস্যের দলে গুরপ্রীত সিং সান্ধু, অনিরুদ্ধ থাপা ও মনবীর সিংয়ের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা জায়গা পেয়েছেন। দুই দলের প্রথম এই লড়াই ঘিরে ফুটবল বিশ্বে ব্যাপক উত্তজনা তৈরি হয়েছে।