উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইনট্যাক ২০২৬ প্রদর্শনীতে অংশ নিয়ে নিজেদের সেবার পরিধি তুলে ধরেছে মাইশা ট্রাভেল অ্যান্ড ট্যুরস। মালয়েশিয়া সরকারের পর্যটন মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত এই ট্রাভেল এজেন্সির সক্রিয় অংশগ্রহণ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।
কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীর শেষ দিনে ছিল উপচে পড়া ভিড়। টানা দ্বিতীয়বারের মতো এই আন্তর্জাতিক আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশ দুটি বুথের মাধ্যমে নিজেদের পর্যটন সম্ভাবনা তুলে ধরে।
কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন এবং এম৩৬০ আইসিটি যৌথভাবে বাংলাদেশের আকর্ষণীয় গন্তব্য ও আধুনিক প্রযুক্তিভিত্তিক সেবা উপস্থাপন করে। আন্তর্জাতিক বাজারে নিজেদের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি মাইশা ট্রাভেল বিনিয়োগকারীদের আকর্ষণের ওপর জোর দেয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিন্টু এমডি ইসহাক জানান, বড় বড় কোম্পানির সাথে এই আসরে অংশ নিয়ে ভালো লাগছে এবং মালয়েশিয়া থেকে বিনিয়োগ এনে বাংলাদেশের বিভিন্ন খাতে তা কাজে লাগাতে চান তারা।