উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনী এবং সম্মেলন ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (আইএনটিএসি '২৬)’
কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (কেএলসিসি) আয়োজিত এই প্রদর্শনী চলবে ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত। বৈশ্বিক এই আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং বাংলাদেশি ট্রাভেলটেক প্রতিষ্ঠান এমথ্রিসিক্সটি আইসিটি।