উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁয় ২শ' ১০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে নওগাঁ জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। তারই অংশ হিসেবে নওগাঁর আত্রাই থানা পুলিশের একটি চৌকস টিম আত্রাই থানাধীন বান্দায়খারা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নারী মাদক ব্যবসায়ী নূর নাহার (৩৬) কে আটক করে। আটককৃত নারী মাদক ব্যবসায়ী নূর নাহার আত্রাই উপজেলার বান্দায়খাড়া এলাকার মুক্তার হোসেনের স্ত্রী। এব্যাপারে আত্রাই থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছে পুলিশ।