উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি যাওয়া প্রায় ৭০ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে ঘণ্টাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানান, আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গা থেকে বৃহস্পতিবার রাত ১২টা ৩ মিনিটের পর ঘণ্টাটি চুরি হয়। ভোর ৪টা ৩৫ মিনিটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
পুলিশের অভিযانيর মুখে চোরেরা জাকির হোসেন রোডের ডাস্টবিনের পাশে সাদা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি ফেলে পালিয়ে যায়। চুরির সময় সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
উদ্ধার করা ঘণ্টাটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।