উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁয় মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মোহাম্মদ আলী (২৮) নামে একজন শিক্ষককে আটক করেছে নওগাঁর সাপাহার পুলিশ। এঘটনায় থানায় মামলা দায়ের করার পর গ্রেফতারকৃত শিক্ষককে বৃহস্পতিবার ১ অক্টোবর দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করেন সাপাহার পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষক মোহাম্মদ আলী ঐ মাদ্রাসার পরিচালক ও শিক্ষক বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। জানা যায়, বুধবার ৩০ সেপ্টেম্বর বিকেলে মাদ্রাসার একটি শ্রেণী কক্ষে ভুক্তভোগী ছাত্রীকে একা পেয়ে শিক্ষক মোহাম্মদ আলী জোর পূর্বক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টাকালে ভুক্তভোগী ছাত্রী ডাক চিৎকার দিলে আশ পাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানিয় লোকজনের সহযোগীতায় সাপাহার থানা পুলিশ অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আলীকে আটক করেন। এঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এব্যাপারে সাপাহার থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় অভিযুক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।