উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফ্রাঙ্কফুর্ট বইমেলা কেবল সাধারণ কোনো বইয়ের দোকান কিংবা বই প্রদর্শনের জায়গা নয়। এটি আন্তর্জাতিক প্রকাশনা শিল্পের ব্যবসায়িক যোগাযোগ ও সাংস্কৃতিক কূটনীতির এক বিশাল বৈশ্বিক কেন্দ্র। এখানে উপস্থিতির অর্থ বিশ্বমঞ্চে নিজেদের ভাষা ও সাহিত্যকে সগর্বে তুলে ধরা এবং নতুন অংশীদারত্ব তৈরি করা।
একটি রাষ্ট্রের সংস্কৃতি নীতি কখনোই আমলাতান্ত্রিক ফাইলে ধুলো জমতে পারে না বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে। আন্তর্জাতিক প্রকাশকদের সঙ্গে সম্ভাব্য যোগাযোগের এই সুযোগ কেন হারানো হচ্ছে এবং দূতাবাসের চিঠির জবাব কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে মন্ত্রণালয়কে ভাবতে হবে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিদের এখনই অনুধাবন করা উচিত যে সময় এখনো পুরোপুরি ফুরিয়ে যায়নি। তাই অবিলম্বে এই বিষয়টি নিয়ে গভীরভাবে ভেবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।