উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁয় ২৫ বোতল আরসি কাফ সহ স্বামী-স্ত্রী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় নওগাঁর পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে সোমবার ২৮ সেপ্টেম্বর বিকালে মাদক দ্রব্য ২৫ বোতল আরসি কাফ সহ স্বামী-স্ত্রী দু' জনকে আটক করেন। আটককৃত স্বামী-স্ত্রী হলেন, নওগাঁর ধামুরহাট থানাধীন খড়মপুর গ্রামের আরিফ হোসেন (৩১) ও তার স্ত্রী লতা (৩৩)। পুলিশ জানায়, সোমবার ২৮ সেপ্টেম্বর বিকালে ধামইরহাট টু নজিপুর সড়কের পত্নীতলা থানাধীন আমবাটি বাজার এলাকা থেকে ২৫ বোতল আরসি কাফ সহ আরিফ হোসেন ও লতা কে আটক করা হয়। পুলিশ সুত্রে আরো জানা যায়, আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দু'জন একে অপরকে স্বামী-স্ত্রী বলে স্বীকার করেনি। এমনকি তারা একে অপরকে চিনে না বলেও পুলিশকে জানালেও পরবর্তীতে তথ্য প্রমাণে পুলিশ জানতে পারে তারা দু'জন স্বামী-স্ত্রী। এব্যাপারে পত্নীতলা থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক।