উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নড়াইলের কালিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মনাসুর মোল্যা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নুর ইসলাম নামে একজন আহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে ঘটনা ঘটে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মানসুর মোল্যা উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। নিহত মানসুর মোল্যা ও অভিযুক্ত হাসিব মোল্যা চাচাত ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত শুক্রবার জমির সালিস হয়। সালিশে ইউপি সদস্যকে লাঞ্ছিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত সাথে ১০ টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামের জুয়েলের মুদি দোকানের সামনে হাসিব সিগারেট কিনতে যায়। এ সময় হাসিব দোকানের ভেতরে ডুকলে বাইরে থেকে মানসুর মোল্যার ছেলে বাইরে থেকে দোকানের সাটার টেনে দেয়। তা নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় হাসিবের হাতে থাকা ছুরি দিয়ে মানসুরকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মানসুর মারা যান।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বার্তা বাজারকে বলেন, জমি সংক্রান্ত জেরে একজনকে কুপিয়ে হত্যা করেছে। ওই এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।