উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁয় শ্বশুর বাড়ির বসত ঘর থেকে গলায় ফাঁস লাগানো ও ঝুলন্ত অবস্থায় থাকা কবিতা আক্তার (২০) নামে এক গৃহবধূ'র লাশ উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ। নিহত গৃহবধূ কবিতা আক্তার ধামইরহাট থানাধীন দাদানপুর খয়েরবাড়ী গ্রামের জিহাদ হোসেন ওরফে বাদশা (২৩) এর স্ত্রী ও বিকন্দখাস এলাকার আব্দুল আজিজ এর মেয়ে। প্রায় ৬ মাস আগে দাদানপুর খয়েরবাড়ি গ্রামের আইয়ুব হোসেন এর ছেলে জিহাদ হোসেন ওরফে বাদশা'র সাথে কবিতা আক্তারের বিয়ে হয়। স্থানিয় ও পারিবারিক সুত্রে জানা যায়, বিয়ের পর থেকে স্বামী ও স্ত্রীর মাঝে প্রায়ই কলহ লেগে থাকত। শনিবার বিকেল আনুমানিক ৩ টার দিকে পরিবারের লোকজন গৃহবধূ কবিতা আক্তারকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করার এক পর্যায়ে শ্বশুর আইয়ুব হোসেন এর বসত ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে দোকানে থাকা স্বামী জিহাদ হোসেন বাদশা কে খবর দিলে তিনি এসে স্থানিয়দের সহযোগীতায় ঘরের দরজা খুলে ঘরের ভেতর তীরের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় কবিতা আক্তার কে দেখতে পান। পরে ঘটনাটি পুলিশ কে জানালে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার পূর্বক পুলিশি হেফাজতে নেয়।