প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহ কোটচাঁদপুরে ইয়াবাসহ দুইজন আটক।
মোঃ মামুন হোসেন
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকাসহ দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি ও স্থানীয় প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল্লাহ বাশারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভাধীন কলেজ বাসস্ট্যান্ড এলাকার একটি দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,, ঝিনাইদহ কোটচাঁদপুর পৌরসভাধীন বাজেরবামনদহ কলেজ স্ট্যান্ড পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে চা বিক্রেতা মোঃ জাহিদুল ইসলাম (৩৫) এবং একই এলাকার শামছুজ্জামানের ছেলে খন্দকার আব্দুল্লাহ বাশার (৪০)। খন্দকার আব্দুল্লাহ বাশার দৈনিক ইনকিলাব পত্রিকার কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি, স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার এবং কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি পদে রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর পৌর ফাঁড়িতে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) বিধান কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি আভিযানিক দল পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে বিশেষ ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন আসামি জাহিদুল ইসলামের চায়ের দোকানে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে প্রথমে জাহিদুলকে ৩৮ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক: মিরাজ হোসেন সুজন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।