উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁয় দ্রুতগামী যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে দূর্ঘটনাস্থলেই ফারুক হোসেন (৪০) নামে এক চার্জার ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
এ সড়ক দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সকাল ৯ টারদিকে নওগাঁ টু রাজশাহী আঞ্চলিক মহাসড়কের নওগাঁর মান্দা থানাধীন সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রীজ নামক এলাকায়।
নিহত চার্জার ভ্যান চালক ফারুক হোসেন নওগাঁর পাশ্ববর্তী রাজশাহী জেলাধীন বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমান এর ছেলে বলে প্রাথমিক তথ্যে জানাগেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রীজের উপর গীতা পরিবহন নামে দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস একটি চার্জার ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দিয়ে দ্রুত গতীতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় দূর্ঘটনা স্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক ফারুক হোসেনের মৃত্যু হয়।
খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পৌছান মান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম। পরে ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার পূর্বক মান্দা থানা হেফাজতে নেয় পুলিশ।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বলেন, আইনি পক্রিয়া চলছে। আইনি পক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।