উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁয় থানা পুলিশের অভিযানে মাদক দ্রব্য ৬০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী-স্ত্রী আটক। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা জুড়ে মাদক বিরোধী অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার দিনগত রাতে নওগাঁর পত্নীতলা থানা পুলিশ জনগণের সহায়তায় পত্নীতলা উপজেলার আকবরপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী-স্ত্রী দু' জনকে আটক করেন। আটককৃত স্বামী ও স্ত্রী হলেন, আকবরপুর মন্ডলপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলাম এর ছেলে রশিদুল (৩৫) ও রশিদুল এর স্ত্রী মোছাঃ বিউটি বেগম (৩০)। এব্যাপারে পত্নীতলা থানায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীকে আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করেছে পুলিশ।