উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি লেকের ভেতরে ও বাইরে এবং সাত মসজিদ রোডে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে ফুটপাত ও রাস্তায় থাকা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে এলাকাটি পরিষ্কার করা হয়। এ সময় অবৈধভাবে দোকান পরিচালনা করার অপরাধে একটি মামলায় নগদ ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, জনস্বার্থে অবৈধ দখলমুক্ত, পরিচ্ছন্ন ও চলাচল উপযোগী নগর গড়তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।